Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Home কমিউনিটি টরন্টোতে কবি সাহিদুল আলম টুকুর ষাটতম জন্মবার্ষিকীতে আনন্দ-আড্ডা

টরন্টোতে কবি সাহিদুল আলম টুকুর ষাটতম জন্মবার্ষিকীতে আনন্দ-আড্ডা

মৈত্রেয়ী দেবী : গত ২৮ নভেম্বর, শুক্রবার কবি সাহিদুল আলম টুকুর বন্ধুদের আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ উদযাপিত হয় কবির ষাটতম জন্মবার্ষিকী। এ উপলক্ষে এক আনন্দ-আড্ডায় তাঁর বন্ধুদের স্মৃতিচারণ, তাঁর কবিতা থেকে আবৃত্তি ও সংগীত পরিবেশনের মাধ্যমে তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তকে উপস্থিত সকলে স্মরণীয় করে তোলে।

উল্লেখ্য, কবি সাহিদুল আলম টুকু ১৯৬৫ সালের ২৭ নভেম্বর ফরিদপুরের কাদিরদীতে জন্মগ্রহণ করে। তাঁর পিতার নাম ফকির আব্দুল লতিফ এবং মায়ের নাম আমিনা বেগম। ফরিদপুরের রাজেন্দ্রপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

পরবর্তীতে তিনি ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি বাংলাদেশে ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্র’, গণসাহায্য সংস্থা ও বিশ্বব্যাংকে কাজ করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৩ সাল থেকে তিনি স্থায়ীভাবে টরন্টোতে বসবাস করছেন। তিনি টরন্টোতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এ নিয়মিত অর্থনীতি বিষয়ে কলাম লিখেছেন। স্ত্রী বিলকিস নাহার পারুল ও একমাত্র সন্তান অশেষ আলমকে নিয়ে তাঁর সংসার। অশেষ বর্তমানে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাহিদুল আলম টুকু টরন্টো ফিল্ম অর্থ বিষয়ক সম্পাদক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক আবৃত্তি সংগঠন ‘স্বনন’ এর সাথে যুক্ত ছিলেন। কবিতা অন্তপ্রাণ টুকুর প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি, ‘ফণার মুখোশ’, ‘মৌন অন্ধকার’ ও ‘কাকতলীয় স্পর্শ’।

কবি সাহিদুল আলম টুকুর ষাটতম জন্মবার্ষিকীতে তাঁর কবিতা গ্রন্থ থেকে আবৃত্তি করেন দিলারা নাহার বাবু, ফারিয়া সাহেলী ও মানবী মৃধা এবং সংগীত পরিবেশন করেন শিরীন চৌধুরী ও শামীম আমিনুর রহমান। অনুষ্ঠানে সাহিদুল আলম টুকু সম্পর্কে স্মৃতিচারণ করেন এনায়েত করিম বাবুল, শেখ শাহনওয়াজ, রাজকুমার বিশ্বাস, বিদ্যুৎ সরকার, আহমেদ হোসেন, দেলওয়ার এলাহী, মাসুম রহমান, মৈত্রেয়ী দেবী, রেজিনা রহমান, সুবল সাহা, অভী শাহনওয়াজ, তানভীর শাহনওয়াজ, সোলায়মান তালুত রবিন ও হিমাদ্রী রয়।

কবির জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সম্পর্কে তাঁর বন্ধুদের লেখা নিয়ে ‘সুহৃদষাট’ নামে এক প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়। কবি সাহিদুল আলম টুকুর ষাটতম জন্মবার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।

RELATED ARTICLES

‘বাংলা কাগজ’ সম্পাদকের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এর সম্পাদক মনিস রফিকের মা মর্জিনা খাতুন গত ১৫ মার্চ, রবিবার সকাল ১০টায় বাংলাদেশের...

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ, ইরানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা সউদীর

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সউদী আরব রাজধানী রিয়াদে অবস্থিত ইরান দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে...

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত...

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

Recent Comments