Monday, April 20, 2026
Monday, April 20, 2026
Home ইন্টারন্যাশনাল জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৩ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন তিনি। সেখানে সরাসরি জেলেনস্কির নাম উচ্চারণ না করে তাকে অকৃতজ্ঞ বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন, “ইউক্রেনের ‘নেতৃত্ব’ (যুদ্ধ বন্ধে) আমাদের প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতাই প্রকাশ করেনি।”

এছাড়া কোনো কারণ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লাখ লাখ মানুষ মারা গেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি ট্রুথে লিখেছেন, “উত্তরাধিকারসূত্রে আমি এমন এক যুদ্ধ পেয়েছি, যেটি কখনো শুরু হওয়াই উচিত ছিল না। এটি সবার জন্য ‘পরাজয়জনক’ এক যুদ্ধ। বিশেষ করে লাখ লাখ মানুষের জন্য, যারা কোনো প্রয়োজন ছাড়া মারা গেছেন।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি মানতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প।

চুক্তির খসড়ায় বলা আছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এমনকি যেসব ভূখণ্ড এখনো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোও ছাড়তে হবে। এছাড়া যুদ্ধের সময় যত যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ আছে।

এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে। হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে; নয়ত এক বন্ধুকে (যুক্তরাষ্ট্র) হারাতে হবে।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্রে নিজের সাত শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে এ...

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুক্তরাষ্ট্রে নিজের সাত শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে এ...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ফুডির বড় জয়

অনলাইন ডেস্ক : দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অনন্য সাফল্য পেয়েছে। প্রতিষ্ঠানটি...

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

Recent Comments