Thursday, May 7, 2026
Thursday, May 7, 2026
Home ইন্টারন্যাশনাল জাপানে ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু

জাপানে ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : জাপানে গত দুই সপ্তাহের ভারী তুষারপাতে অন্তত ৩০ জন মারা গেছেন। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে জমে থাকা তুষার সরাতে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। উত্তরাঞ্চলের অনেক বাসিন্দা তাদের বাড়ি থেকে বের হতে পারছেন না।

উত্তরাঞ্চলের আওমোরির কোথাও কোথাও তুষারের স্তর সাড়ে চার মিটার (১৪ ফুট) রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ৯১ বছর বয়সী এক নারীর মরদেহ বাড়ির পাশে জমা তুষারের তিন মিটার গভীর থেকে উদ্ধার করা হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে গত কয়েক সপ্তাহ ধরে সাগর উপকূলীয় এলাকায় ভারী তুষারপাত হয়। হোনশু দ্বীপের মধ্য ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষারপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যানবাহন চলাচলের জন্য তুষার সরিয়ে সরু পথ তৈরি করা হয়েছে। কিছু এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। বিভিন্ন স্থানে গণপরিবহন সেবাও স্থগিত রাখা হয়েছে। আরএবি নামে স্থানীয় একটি গণমাধ্যমকে আওমোরি শহরের এক বাসিন্দা বলেছেন, কর্তৃপক্ষের উচিত তুষার পরিষ্কার করাকে অগ্রাধিকার দেওয়া। এর কোনো বিকল্প নেই।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তুষার সরানোর জন্য ট্রাক এবং ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে। কিন্তু অবিরাম তুষারপাতের কারণে সম্পূর্ণভাবে রাস্তাঘাট পরিস্কার করা সম্ভব হচ্ছে না। আওমোরির আঞ্চলিক গভর্নর সোইচিরো মিয়াশিতা এক সংবাদ সম্মেলনে বলেছেন, শহরে ১ দশমিক ৮ মিটার পর্যন্ত উঁচু তুষারের স্তর তৈরি হওয়ায় সরকারি কর্মকর্তাদের পক্ষেও বাইরে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে তারা তুষারপাতের কারণে মৃত্যুর তথ্য পেয়েছেন। মঙ্গলবার পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

RELATED ARTICLES

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

Recent Comments