Thursday, February 12, 2026
Thursday, February 12, 2026
Home বাংলাদেশ চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা

চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা

অনলাইন ডেস্ক : দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্ত‌ব্যের সমা‌লোচনা ক‌রে‌ছে চীন। বেই‌জিং বল‌ছে, মার্কিন রাষ্ট্রদূত আবারও চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আঙুল তুলেছেন।

বুধবার (১১ ফেব্রুয়া‌রি) এক বিবৃতিতে ঢাকার চীনা দূতাবাসের মুখপাত্র মার্কিন রাষ্ট্রদূতের বক্ত‌ব্যের প্রতিববাদ জানান।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন, দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। একই সঙ্গে চীনের সঙ্গে নির্দিষ্ট ধরনের সম্পৃক্ততার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সরকারকে অবহিত করতে ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে কাজ করবে।

রাষ্ট্রদূতের বক্ত‌ব্যের জবা‌বে চীনা মুখপাত্র ব‌লেন, এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। মার্কিন রাষ্ট্রদূত আবারও চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আঙুল তুলেছেন এবং সাদা-কালো মিশিয়ে উপস্থাপন করেছেন।

মুখপাত্র আরও বলেন, চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমর্থনের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিচ্ছে এবং দুই দেশের সহযোগিতা বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের উৎকৃষ্ট দৃষ্টান্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্বস্ত অংশীদার হিসেবে চীন আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

মুখপাত্র ব‌লেন, চীন-বাংলাদেশ সম্পর্ক কিংবা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। এ সম্পর্ক বাইরের কোনো শক্তির প্রভাবে প্রভাবিত হবে না। যারা এসব সম্পর্কে হস্তক্ষেপ বা বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

RELATED ARTICLES

ইউক্রেনকে ১০৭ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিল ইউরোপীয় সংসদ

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে প্রায় ১০৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে ইউরোপীয় সংসদ। এই সহায়তা মূলত কিয়েভের জনসেবা নিশ্চিত করা এবং...

সবাইকে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...

চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দেশটির প্রভাব কমাতে বাংলাদেশের পরবর্তী সরকারকে নিজেদের ও মিত্র দেশের সামরিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইউক্রেনকে ১০৭ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিল ইউরোপীয় সংসদ

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে প্রায় ১০৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে ইউরোপীয় সংসদ। এই সহায়তা মূলত কিয়েভের জনসেবা নিশ্চিত করা এবং...

সবাইকে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...

এবার রাজপালের পাশে দাঁড়ালেন সালমান-অজয়-বরুণরা

বিনোদন ডেস্ক : চেক বাউন্স মামলায় আত্মসমপর্ণ করে এখন কারাগারে রয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। এমন দুর্দিনে অভিনেতার পাশে দাঁড়ালেন বলিউডের বেশ কয়েকজন প্রথম...

চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা

অনলাইন ডেস্ক : দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্ত‌ব্যের সমা‌লোচনা ক‌রে‌ছে চীন। বেই‌জিং বল‌ছে, মার্কিন রাষ্ট্রদূত আবারও চীন-বাংলাদেশ...

Recent Comments