Wednesday, June 24, 2026
Wednesday, June 24, 2026
Home ইন্টারন্যাশনাল চীনের সাথে ভারসাম্যপূর্ণ বাণিজ্য চায় ট্রাম্প প্রশাসন

চীনের সাথে ভারসাম্যপূর্ণ বাণিজ্য চায় ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক : চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে স্থিতিশীলতা ও ভারসাম্য আনতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিশন গ্রিয়ার বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য চীনের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করা নয়; বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমিয়ে একটি টেকসই সম্পর্ক গড়ে তোলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের আগে তার এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিয়ার বলেন, বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে দীর্ঘদিন ধরেই শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্পর্ক ভারসাম্য হারিয়েছে। তার অভিযোগ, চীন বিপুল পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলেও মার্কিন পণ্যের প্রবেশে নানা ধরনের বাধা তৈরি করে রেখেছে। এতে যুক্তরাষ্ট্রের বাজার ও স্থানীয় শিল্প খাত চাপে পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

গ্রিয়ারের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন আমদানি ও রপ্তানির মধ্যে একটি কার্যকর সমতা আনার কৌশল অনুসরণ করছে। তিনি বলেন, ওয়াশিংটনের অগ্রাধিকার হলো অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও সুশৃঙ্খল করা। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের আসন্ন চীন সফরে বাণিজ্য ঘাটতি কমানো এবং শুল্কনীতি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ এবং পাল্টাপাল্টি বাণিজ্যিক নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই স্থানীয় শিল্প রক্ষায় চীনা পণ্যের ওপর কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে বেইজিংও পাল্টা শুল্ক আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তবে জেমিশন গ্রিয়ারের সাম্প্রতিক বক্তব্যকে তুলনামূলক নমনীয় হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এটি চীনের প্রতি একটি বার্তা যে ওয়াশিংটন এখন সংঘাতের পরিবর্তে ভারসাম্যপূর্ণ সমাধানের দিকে এগোতে চায়। আলোচনায় অগ্রগতি হলে তা বিশ্ববাজারের অস্থিরতা কমাতে সহায়ক হতে পারে।

এখন আন্তর্জাতিক বাণিজ্য মহলের নজর রয়েছে ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের দিকে। এই সফর দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক বাণিজ্যের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্যসূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না;...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না;...

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

Recent Comments