Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home কমিউনিটি চীনের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বে কানাডা, শুল্ক কমানোর ঘোষণা

চীনের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বে কানাডা, শুল্ক কমানোর ঘোষণা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের মিত্রতা থাকা সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে কানাডা। বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে নতুন এক ‘কৌশলগত অংশীদারত্ব’-এর ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে কার্নি বলেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থায় যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় কানাডা ও চীন একসঙ্গে কাজ করতে পারে। তার ভাষায়, অতীতের সম্পর্কের ভালো দিকগুলো কাজে লাগিয়ে নতুন বৈশ্বিক বাস্তবতার সঙ্গে মানানসই একটি অংশীদারত্ব গড়া সম্ভব।

বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কানাডা চীনা বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর আরোপিত শুল্ক শিথিল করতে যাচ্ছে। পাশাপাশি চলতি বছরের মধ্যেই চীন কানাডার ক্যানোলা বীজসহ কয়েকটি কৃষিপণ্যের ওপর উচ্চ শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাবে বলে আশা করছে অটোয়া। দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ প্রশমনের পথে এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বাণিজ্যে বড় ছাড়, বিনিয়োগের সম্ভাবনা
কানাডার পক্ষ থেকে জানানো হয়, সর্বোচ্চ ৪৯ হাজার চীনা ইভি দেশটির বাজারে প্রবেশের সুযোগ পাবে, যেখানে প্রযোজ্য হবে ৬ দশমিক ১ শতাংশ শুল্ক। এর ফলে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে আরোপ করা ১০০ শতাংশ শুল্ক কার্যত প্রত্যাহার করা হলো। এতে কানাডার অটোমোবাইল খাতে চীনা যৌথ বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে চীন কানাডার ক্যানোলা বীজের ওপর শুল্ক প্রায় ৮৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনতে পারে। লবস্টার ও মটরশুঁটির মতো অন্যান্য পণ্যেও একই সময়ে শুল্কছাড় কার্যকর হতে পারে। এতে চীনের প্রায় ৪ বিলিয়ন ডলারের ক্যানোলা বাজারে আবারও প্রবেশের সুযোগ পাবে কানাডা।

ট্রাম্প ফ্যাক্টর ও কূটনৈতিক মোড়
২০১৭ সালের পর এই প্রথম কোনো কানাডীয় প্রধানমন্ত্রী চীন সফর করলেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের শীর্ষ নির্বাহী মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের পর কানাডা-চীন সম্পর্ক তলানিতে ঠেকে। এরপর চীনে দুই কানাডীয় নাগরিক আটক হওয়ার ঘটনায় সম্পর্ক আরও খারাপ হয়।

এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বিরোধ কানাডাকে নতুন কৌশল নিতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ট্রাম্প কানাডার পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর মন্তব্য করে অটোয়ায় উদ্বেগ সৃষ্টি করেন।

বেইজিংয়ের নতুন বার্তা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বৈঠকে ‘নতুন ধরনের কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তোলার আহ্বান জানান। উভয় পক্ষ কৃষি, জ্বালানি, পরিষ্কার প্রযুক্তি ও কাঠজাত পণ্যে বিনিয়োগ বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে চীনে কানাডার রপ্তানি ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

তবে এই ঘনিষ্ঠতা এমন এক সময়ে আসছে, যখন নির্বাচনী বিতর্কে কার্নি নিজেই চীনকে কানাডার সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যা দিয়েছিলেন। ফলে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার এই উদ্যোগ কতটা টেকসই হবে- তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

RELATED ARTICLES

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments