Saturday, May 23, 2026
Saturday, May 23, 2026
Home ইন্টারন্যাশনাল চীনের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৮

চীনের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৮

অনলাইন ডেস্ক : চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভূগর্ভে আটকা পড়েছেন আরও ৩৮ জন শ্রমিক। চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির নিচে প্রায় ২৪৭ জন শ্রমিক ছিলেন। কয়লাখনিতে উদ্ধার অভিযান এখনও চলছে। শনিবার ভোর পর্যন্ত ২০১ জনকে নিরাপদে ভূ-পৃষ্ঠে ফিরিয়ে আনা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।

সিনহুয়ার তথ্যমতে, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা ‘নির্ধারিত সীমা অতিক্রম’ করেছিল তাই এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, শানশি প্রদেশ চীনের প্রধান কয়লাখনি অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনে গ্রিসের চেয়েও বড় এবং প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস এই প্রদেশে। গত বছর এখানকার লাখো খনি শ্রমিক প্রায় ১৩০ কোটি টন কয়লা উত্তোলন করেছেন, যা চীনের মোট কয়লা উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

RELATED ARTICLES

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য গ্রিনকার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত...

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি বলেছেন, স্বামীর অসুস্থতার কারণে এ পদক্ষেপ নিচ্ছেন তিনি। গতকাল...

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পথে ন্যাটো

অনলাইন ডেস্ক : সুইডেনে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, ন্যাটো এখন আরো...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন...

নীল গাউনে কানে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কি দেখা যাবে না ঐশ্বরিয়া রাই বচ্চনকে? উৎসবের শুরু থেকেই এমন একটা গুঞ্জন বলিপাড়া...

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য গ্রিনকার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত...

Recent Comments