Saturday, May 16, 2026
Saturday, May 16, 2026
Home ইন্টারন্যাশনাল গাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩

গাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩

অনলাইন ডেস্ক : গত বছরের অক্টোবরে তথাকথিত ‘অস্ত্রবিরতি’ কার্যকর হওয়ার পর দখলদার ইসরায়েল আবারও গাজায় বড় প্রাণঘাতী হামলা চালিয়েছে। বুধবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। গাজা সিটির তুফফাহ ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত ১৪ জন নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেয়া তাঁবুতে হামলায় আরও চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া আল-মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও দুইজন নিহত হন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের একজন ছিলেন জরুরি সেবাকর্মী হুসেইন হাসান হুসেইন আল-সুমাইরি।

ইসরায়েল দাবি করেছে, উত্তর গাজায় তাদের এক রিজার্ভ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর বিমান হামলা চালানো হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ইয়েলো লাইন-এর কাছে নিয়মিত অভিযানের সময় এ ঘটনা ঘটে।

প্রায় চার মাস আগে ‘অস্ত্রবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

RELATED ARTICLES

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত সাত, আহত অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজা শহরের রিমাল এলাকায় চালানো দুটি পৃথক হামলায় এক শিশুসহ...

সার-জালানির দাম বৃদ্ধি, ট্রাম্পের তীব্র সমালোচনায় ডেমোক্র্যাটরা

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট...

প্রথম দিনই উত্তপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা, তৃণমূলের ওয়াকআউট

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ শুক্রবার। এই প্রথমবার ‘বন্দেমাতরম’ গাওয়ার মাধ্যমে শুরু হয় অধিবেশনের কার্যক্রম। তবে অধিবেশন শুরুর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত সাত, আহত অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজা শহরের রিমাল এলাকায় চালানো দুটি পৃথক হামলায় এক শিশুসহ...

সার-জালানির দাম বৃদ্ধি, ট্রাম্পের তীব্র সমালোচনায় ডেমোক্র্যাটরা

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট...

সাক্ষী হওয়ার আবেদন প্রত্যাহার, ইডির দাবি জ্যাকুলিন ‘অপরাধের অংশীদার’

বিনোদন ডেস্ক : ২০০ কোটি রুপির বহুল আলোচিত অর্থ পাচার মামলায় নতুন করে বড় ধরনের আইনি চাপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এই...

প্রথম দিনই উত্তপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা, তৃণমূলের ওয়াকআউট

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ শুক্রবার। এই প্রথমবার ‘বন্দেমাতরম’ গাওয়ার মাধ্যমে শুরু হয় অধিবেশনের কার্যক্রম। তবে অধিবেশন শুরুর...

Recent Comments