Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Home ইন্টারন্যাশনাল ক্ষমতার বদল না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ক্ষমতার বদল না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটি সাময়িকভাবে পরিচালনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে।

শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘যতদিন পর্যন্ত একটি নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হবে, ততদিন আমরা দেশটি পরিচালনা করব।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাই না অন্য কাউকে ক্ষমতায় বসাতে। দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি চলছে, আমরা সেটার পুনরাবৃত্তি চাই না।’

শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ সময় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় মাদুরোকে বহনকারী একটি বিমান নিউইয়র্ক অঙ্গরাজ্যে অবতরণ করে।

সিএনএন, ফক্স নিউজ ও এমএসএনবিসি প্রচারিত ফুটেজে দেখা যায়, নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৯৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে মাদুরোকে নামানো হয়, ওই সময় তার চোখ বাঁধা ছিল।

মাদুরোকে আটকের আগে কয়েক মাস ধরে তার সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে আসছিল ওয়াশিংটন। এর মধ্যে ছিল ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দ এবং ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে নৌযানে প্রাণঘাতী হামলা করা হয়। এসব অভিযানের একটি অংশকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সমালোচনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোর সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বরাবরই বলে আসছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করে ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়।

শনিবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ‘খুব বড় বড় তেল কোম্পানি’ ভেনেজুয়েলায় গিয়ে ভেঙে পড়া তেল অবকাঠামো সংস্কার করবে এবং দেশটির অর্থনীতিকে চাঙ্গা করবে। তার দাবি, এই উদ্যোগ ভেনেজুয়েলার জনগণকে ‘ধনী, স্বাধীন ও নিরাপদ’ করে তুলবে।

মার্কিন প্রশাসন মাদুরোকে আটক করার সিদ্ধান্তকে বৈধ বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগ রয়েছে।
অভিযোগগুলোর মধ্যে আছে নার্কো-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের দখল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র।

সামাজিক মাধ্যম এক্সে (আগের নাম টুইটার) দেওয়া এক পোস্টে পাম বন্ডি বলেন, অভিযুক্তরা যুক্তরাষ্ট্রের আদালতে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। রয়টার্সকে বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, মাদুরোর সোমবার ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে প্রাথমিক হাজিরা দেওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিভিন্ন দেশের নেতা ও বিশেষজ্ঞরা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এক্সে লিখেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্য দেশে হামলা বৈশ্বিক অস্থিতিশীলতা ও সহিংসতার ঝুঁকি বাড়ায়।

জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবাদবিষয়ক বিশেষ প্রতিবেদনকারী বেন সল যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অবৈধ অপহরণ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ আগ্রাসন’-এর নিন্দা জানান।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তার মতে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রাখা জরুরি।

মার্কিন হামলার পর ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক বিবৃতিতে বলেন, দেশটির স্বাধীনতা আলোচনার বিষয় নয়। তিনি জনগণকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

RELATED ARTICLES

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য

অনলাইন ডেস্ক : হাদি হত্যাকাণ্ডের আসামি পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছিলো। তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সে সময় মুখ খুলতে নিষেধ করেছিলেন বলে জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। বিধানসভা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments