Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত তিনজনের প্রাণহানি

ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত তিনজনের প্রাণহানি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড় ও ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকার কথা জানান স্থানীয় কর্মকর্তারা।

ঝড়ের প্রভাবে লস অ্যাঞ্জেলেসের কিছু এলাকায় ২৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং অনেক বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যার পানি বাড়তে থাকায় যানবাহনে আটকে পড়া অনেক মানুষকে উদ্ধারে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। বুধবার লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এদিকে, পাওয়ার আউটেজ ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ক্যালিফোর্নিয়ার প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন। বড়দিনের ছুটিতে বাসিন্দাদেরি অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হতে অনুরোধ করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments