Tuesday, April 7, 2026
Tuesday, April 7, 2026
Home ইন্টারন্যাশনাল ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ ৮ স্কিয়ারের মরদেহ উদ্ধার

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ ৮ স্কিয়ারের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ হওয়া ৯ জন স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আর একজন এখনো নিখোঁজ রয়েছে।

তাহো এলাকার ক্যাসেল পিকে মঙ্গলবার ভোরে তুষারধসে আটকে পড়েন তারা। এ দলটির সর্বশেষ সদস্যকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

এর আগে, ছয়জন স্কিয়ারকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নেভাদা কাউন্টি শেরিফ শ্যানান মুন বলেন, ‘আমরা এখনো দলের একজন সদস্যকে খুঁজছি। তবে প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাড়িয়েছে। প্রতিকূল আবহাওয়া বললেও কম বলা হবে।

কেননা ভারি তুষারপাত, ঝড়ো বাতাস আর এমন পরিস্থিতি যেখানে বাতাসের কারণে সামনে দেখা প্রায় অসম্ভব।’

সুগার বোল একাডেমি জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা হতাহত হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন তাদের ব্যক্তিগত এবং স্কি-নির্ভর স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তারা নির্দিষ্ট করে ওই ব্যক্তিদের নাম বা পরিচয় প্রকাশ করেনি।

স্কুলের নির্বাহী পরিচালক স্টিফেন ম্যাকমাহন এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সম্প্রদায়।

এই মর্মান্তিক ঘটনাটি আমাদের প্রত্যেককে গভীরভাবে মর্মাহত করেছে। আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপুর্ণ কাজ হলো আমাদের খেলোয়াড় এবং তাদের পরিবারগুলোকে সার্বিক সহায়তা দিয়ে তাদের পাশে থাকা। একই সঙ্গে তাদের শোক কাটিয়ে ওঠার এবং মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া।’

ব্যাককান্ট্রি ভ্রমণের আয়োজক প্রতিষ্ঠান ব্ল্যাকবার্ড মাউন্টেন গাইডস জানিয়েছে, ১১ জন ক্লায়েন্ট ও চারজন গাইড রবিবার থেকে ফ্রগ লেক হাটসে অবস্থান করছিলেন এবং বেস ক্যাম্পে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৪০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী এই অনুসন্ধান অভিযানে অংশ নেন।

তাদের মধ্যে বোরিয়াল মাউন্টেন স্কি রিসোর্ট এবং তাহো ডোনার এর অল্ডার ক্রিক অ্যাডভেঞ্চার সেন্টার উভয় প্রতিষ্ঠানেরই অত্যন্ত দক্ষ উদ্ধারকারী স্কি উদ্ধার দলও অন্তর্ভুক্ত ছিল ।

তবে ছয়জন জীবিতকে দ্রুত উদ্ধার করার পর উদ্ধারকারী দলগুলো বাকি নিখোঁজদের খুঁজে পেতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকেও এই পরিস্থিতির উদ্ধার তৎপরতা সম্পর্কে অবহিত করা হয়েছে।

RELATED ARTICLES

আগের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে আর্টেমিস-২ নভোচারীরা

অনলাইন ডেস্ক : মানব মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। পৃথিবী থেকে মানুষের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।...

‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

অনলাইন ডেস্ক : ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন,...

স্থায়ী সমাধান ছাড়া যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান

অনলাইন ডেস্ক : ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি গণমাধ্যম ‘ইরনা’। ইরনা’র খবরে বলা হয়েছে,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে...

আগের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে আর্টেমিস-২ নভোচারীরা

অনলাইন ডেস্ক : মানব মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। পৃথিবী থেকে মানুষের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।...

‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

অনলাইন ডেস্ক : ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন,...

স্থায়ী সমাধান ছাড়া যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান

অনলাইন ডেস্ক : ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি গণমাধ্যম ‘ইরনা’। ইরনা’র খবরে বলা হয়েছে,...

Recent Comments