Monday, June 22, 2026
Monday, June 22, 2026
Home ইন্টারন্যাশনাল কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয়

কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয়

অনলাইন ডেস্ক : ডানপন্থী রাজনৈতিক বিশ্লেষক লরা ফার্নান্দেজ রবিবার কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন। কোকেন বাণিজ্যের সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে কঠোর দমননীতির প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি এই জয় অর্জন করেন।

ফার্নান্দেজের নিকটতম প্রতিদ্বন্দ্বী, মধ্য-ডানপন্থী অর্থনীতিবিদ আল্ভেরো রামোস পরাজয় স্বীকার করেন। ফলাফলে দেখা যায়, ক্ষমতাসীন দলটি দ্বিতীয় দফার নির্বাচন এড়াতে প্রয়োজনীয় ৪০ শতাংশের সীমা অনেকটাই ছাড়িয়ে গেছে।

৮১ দশমিক ২৪ শতাংশ ভোটকেন্দ্রের ফল গণনা শেষে বিদায়ি প্রেসিডেন্ট রদ্রিগ্রো শ্যাভেজের রাজনৈতিক উত্তরসূরি ফার্নান্দেজ ৪৮ দশমিক ৯৪ শতাংশ ভোট পান, যেখানে রামোসের প্রাপ্তি ৩৩ দশমিক ০২ শতাংশ।

প্রাথমিক ফল ঘোষণা হতেই ফার্নান্দেজের সার্বভৌম পিপলস পার্টির সমর্থকেরা দেশজুড়ে উদযাপনে মেতে ওঠেন এবং নীল, লাল ও সাদা ডোরা কাটা কোস্টারিকার পতাকা নাড়াতে থাকেন।

অনেকে ‘ভিভা রদ্রিগো শ্যাভেস’ স্লোগান দেন—ফার্নান্দেজের রাজনৈতিক অভিভাবকের প্রতি ইঙ্গিত করে।

রাজধানী সান হোসেতে দলের আনুষ্ঠানিক নির্বাচন রাতের অনুষ্ঠানে ভিডিও সংযোগে বক্তব্য দিয়ে ৩৯ বছর বয়সী ফার্নান্দেজ বলেন, কোস্টারিকার প্রেসিডেন্ট-নির্বাচিত হিসেবে তাকে ‘আস্থা’ দেওয়ার জন্য তিনি শ্যাভেজকে ধন্যবাদ জানান এবং বলেন, তার উত্তরাধিকার সুরক্ষিত হাতে রয়েছে।

তিনি আরো বলেন, কোস্টারিকা যেন ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাধীনতা এবং সর্বোপরি জনগণের অগ্রগতির পথে’ এগিয়ে যেতে পারে—সে জন্য তিনি ‘অক্লান্তভাবে লড়াই’ করবেন।

৫ দশমিক ২ মিলিয়ন জনসংখ্যার দেশ কোস্টারিকা দীর্ঘদিন ধরে মধ্য আমেরিকায় স্থিতিশীলতা ও গণতন্ত্রের এক আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়ে এসেছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বৈশ্বিক মাদক বাণিজ্যে একটি পরিবহন কেন্দ্র থেকে একটি লজিস্টিক হাবে পরিণত হয়েছে।

মেক্সিকো ও কলম্বিয়ার কার্টেলগুলোর মাদক পাচার স্থানীয় সমাজে ছড়িয়ে পড়েছে, যার ফলে এলাকা দখলের লড়াই তীব্র হয়েছে এবং গত ছয় বছরে হত্যার হার ৫০ শতাংশ বেড়ে প্রতি এক লাখে ১৭ জনে দাঁড়িয়েছে।

অপরাধ দমনে অনুপ্রেরণা হিসেবে ফার্নান্দেজ এল সালভাদরের কঠোরপন্থী প্রেসিডেন্ট নায়িব বুকেলের উদাহরণ তুলে ধরেন। যিনি অভিযোগ ছাড়াই হাজার হাজার সন্দেহভাজন গ্যাং সদস্যকে কারাবন্দি করেছেন।

বুকেলেই ছিলেন প্রথম বিদেশি নেতা, যিনি তাকে অভিনন্দন জানান।

ফার্নান্দেজের এই জয় লাতিন আমেরিকায় ডানদিকে ঝোঁকার প্রবণতাকে নিশ্চিত করল। দুর্নীতি এবং বা অপরাধ নিয়ে জনঅসন্তোষকে পুঁজি করে চিলে, বলিভিয়া, আর্জেন্টিনা ও হন্ডুরাসে রক্ষণশীলরা ইতোমধ্যে ক্ষমতায় এসেছে।

RELATED ARTICLES

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments