Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home স্বাস্থ্য কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব অভ্যাস এড়িয়ে চলা জরুরি

কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব অভ্যাস এড়িয়ে চলা জরুরি

অনলাইন ডেস্ক : অনেকেই মনে করেন কোলেস্টেরল একটু বেশি থাকলে কিছু হবে না। কিন্তু সময়মতো নিয়ন্ত্রণে না আনলে এই সামান্য সমস্যাটিই ডেকে আনতে পারে হৃদরোগ, স্ট্রোকের মতো বড় বিপদ। উচ্চ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ— এই দুইয়ের মিলিত প্রভাব শরীরের জন্য মারাত্মক হতে পারে। তাই প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু সতর্কতা খুবই জরুরি।

চলুন, জেনে নিই যেসব খাবার এড়িয়ে চললে কোলেস্টেরলকে সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন
ডিপ ফ্রাইড খাবার, যেমন—চপ, ফিশ ফ্রাই, শিঙাড়া, সমুচা, নাগেট ইত্যাদি কেবল অতিরিক্ত ক্যালরি নয়, শরীরে ট্রান্স ফ্যাটও জোগায়। যা খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয় এবং ভালো কোলেস্টেরল কমিয়ে দেয়। ঘনঘন এসব খাবার খাওয়া হলে হৃদরোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

তাই ঘরের খাবার হোক বা বাইরের, ভাজাপোড়া থেকে দূরত্ব রাখুন।

অতিরিক্ত মিষ্টি খাবার নয়
প্রতিদিনের খাদ্যতালিকায় মিষ্টি বা চিনি মেশানো খাবার বেশি থাকলে রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে। যা কোলেস্টেরলের ভারসাম্য নষ্ট করে। রসগোল্লা, সন্দেশ, কেক, মিষ্টি পানীয় এই ধরনের খাবার মাঝে মাঝে খাওয়া যেতে পারে, তবে প্রতিদিন খেলে তা শরীরের ওপর চাপ ফেলে।

চিনির বিকল্প হিসেবে ফল খাওয়া যেতে পারে।

রেড মিট ও চর্বিযুক্ত মাংস কম খান
গরু, খাসি বা ভেড়ার মাংস এগুলোতে চর্বির পরিমাণ বেশি থাকে। এই ধরনের মাংস নিয়মিত খেলে কোলেস্টেরল বেড়ে যায় এবং রক্তনালিতে চর্বি জমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। রেড মিটের পরিবর্তে মুরগি, মাছ অথবা ডাল ও বাদামজাত প্রোটিন বেছে নিতে পারেন।

অ্যালকোহল বর্জন করুন বা সীমিত রাখুন
অল্প পরিমাণ অ্যালকোহলও শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

নিয়মিত বা মাত্রাতিরিক্ত পান করলে শুধু কোলেস্টেরলই নয়, লিভারও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, সম্ভব হলে সম্পূর্ণভাবে অ্যালকোহল থেকে বিরত থাকা উচিত।

খাবার-দাবার নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, এবং পর্যাপ্ত ঘুম এই অভ্যাসগুলো কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিজেকে সুস্থ রাখতে হলে সময় থাকতে সতর্ক হন। কোলেস্টেরল একবার নিয়ন্ত্রণের বাইরে গেলে তা থামানো কঠিন।

সূত্র : এই সময়

RELATED ARTICLES

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ নারী

অনলাইন ডেস্ক : চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য দেখালেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির চিকিৎসকেরা। মাত্র তিন দিনেই পাকস্থলীর ক্যানসার থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ৪০ বছর...

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির কর্তৃপক্ষ। কেননা,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments