Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল কোরআনে হাত রেখে মেয়রের শপথ নিলেন মামদানি

কোরআনে হাত রেখে মেয়রের শপথ নিলেন মামদানি

অনলাইন ডেস্ক : নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি গতকাল ৩১ ডিসেম্বর পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

গতকাল বুধবার নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী সিটি হল মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেয়রের শপথ গ্রহণ করেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। মামদানির স্ত্রী রামা দুয়াজি এ সময় তার সঙ্গে ছিলেন।

তার শপথ গ্রহণের যে ছবিটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে— মঞ্চে মাইকের সামনে দাঁড়িয়ে আছেন মামদানি। তার ডানদিকে কোরআন হাতে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী রামা দুয়াজি এবং বাম দিকে শপথের লিখিত অনুলিপি হাতে দাঁড়িয়েছেন লেটিশিয়া জেমস এবং মামদানির ডান হাত কোরআন স্পর্শ করে আছে।

গত ৫ নভেম্বর নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হন জোহরান মামদানি। এর মাধ্যমে শহরটির ইতিহাসের দু’টি নতুন অধ্যায় সংযোজিত হয়। প্রথম— মুসলিম প্রার্থী হিসেবে মামদানিই প্রথম নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন এবং দ্বিতীয়— সবচেয়ে কমবয়সী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে জয় পেয়েছেন তিনি। মামদানির বর্তমান বয়স ৩৪ বছর।

যুক্তরাষ্ট্রের সংস্কৃতিতে, প্রেসিডেন্ট-মন্ত্রী কিংবা মেয়র পদে নির্বাচিতদের শপথগ্রহণের সময় নিজ নিজ ধর্মের প্রধান গ্রন্থ হাতে নেওয়ার রীতি আছে। মামদানির পূর্বে যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন, তারা সবাই ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। তাই প্রচলিত রীতি মেনে শপথ গ্রহণের সময় বাইবেল হাতে নিয়েছিলেন তারা।

যেহেতু মামদানি মুসলিম, তাই তার শপথ অনুষ্ঠানে ছিল ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোরআন।

সূত্র : এএফপি

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments