Thursday, July 23, 2026
Thursday, July 23, 2026
Home বিনোদন কারিনার সঙ্গে সুখী দাম্পত্য, সাবেক স্ত্রীর সঙ্গেও যোগাযোগ সাইফের

কারিনার সঙ্গে সুখী দাম্পত্য, সাবেক স্ত্রীর সঙ্গেও যোগাযোগ সাইফের

বিনোদন ডেস্ক : ‘বেখুদি’ সিনেমার শুটিং সেটে প্রথম পরিচয় সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের। যদিও সেই সিনেমা থেকে সাইফকে পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়, তবে সেটিই হয়ে ওঠে তার জীবনের বড় মোড়। প্রেমে পড়ে ১৯৯১ সালের অক্টোবরে তারা গোপনে বিয়ে করেন। ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার মতে, তাদের বিয়ের সময় উপস্থিত ছিলেন একজন মৌলভি ও একজন শিখ পুরোহিতও।

অনুষ্ঠানে আমৃতার নতুন নাম দেওয়া হয়েছিল আজিজা। তারা জানান, ওটা ছিল একেবারে পালিয়ে বিয়ে করার মতো ঘটনা, একেবারে সিনেমার গল্প। তবে এই রোমাঞ্চকর প্রেম ও বিয়ে টেকেনি। বিচ্ছেদ হয় দুজনের।

এর বেশ কয়েক বছর পর নিজের চেয়ে বয়সে অনেক ছোট কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। বয়সের ফারাক থাকলেও ভালোবাসায় পূর্ণ তাদের সংসার। সুখী দাম্পত্য কাটাচ্ছেন দুজন। তবে কারিনার সঙ্গে সুখে সংসার করলেও আগের স্ত্রী অমৃতার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন সাইফ আলী খান।

বর্তমানে সাইফ ও অমৃতার দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খান দুজনই বলিউডে অভিনয় করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি ‘টু মাচ উইথহ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ শোতে হাজির হয়েছিলেন সাইফ। কাজল ও টুইঙ্কলের সঙ্গে আলাপচারিতায় সাইফ বলেন, ‘আমি অনেকবার বলেছি ২১ বছর বয়সে বিয়ে করেছিলাম, বয়সটা তখন অনেক কম ছিল। সবাই জানে, সম্পর্কটা টেকেনি। কিন্তু আমাদের দুটি চমৎকার সন্তান আছে।

আর অমৃতা আমার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, বুঝে ওঠা সব কিছুতেই ওর সাহায্য ছিল অমূল্য।’

অমৃতার প্রশংসা করে সাইফ বলেন, ‘ও একজন দারুণ মা। আমি ভাগ্যবান যে আমরা এখনো ভালোভাবে মিশতে পারি। আমরা সাধারণত খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলি আর সেটা হয়, যখন আমি হাসপাতালে ভর্তি থাকি। এরপরই সাইফ মজার ছলে যোগ করেন, আমি আসলে বেশ ঘন ঘনই হাসপাতালে যাই, তাই আমাদের যোগাযোগ নিয়মিতই হয়।’

২০১২ সালে ভালোবেসে বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। তাদের দুই সন্তান রয়েছে— একজন তৈমুর, অন্যজন জেহাঙ্গীর। অন্যদিকে, অমৃতা সিং আর বিয়ে করেননি। সন্তানদের লালন পালনেই নিজেকে ব্যস্ত রেখেছেন। আগের চেয়ে অভিনয় কমিয়ে দিলেও ভালো গল্প পেলে কাজ করেন এ অভিনেত্রী।

 

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments