Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home কমিউনিটি কানাডা টরন্টোতে বিনামূল্যে আরও রসুন বিতরণ

কানাডা টরন্টোতে বিনামূল্যে আরও রসুন বিতরণ

হেলাল সরকার : নভেম্বর ৮, ২০২৫ তারিখে টরন্টোর Foodshare এবং Dupont By the the Castle BIA হইতে প্রাপ্ত রসুন Prairie Drive Park Resident-led group কর্তৃক community, balcony এবং backyard gardeners দের মাঝে বিনামূল্যে Organic garlic cloves বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটি লিডার শাহ মহিউদ্দিন রসুনের অনেক গুন ও উপকারিতার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরাও রসুনের রান্না ও medicinal benefits এর কথা উল্লেখ করেন।

অতঃপর কমিউনিটি লিডার রসুনের বপন পদ্ধতি বর্ণনা করেন। তিনি বলেন, মাটির দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি নীচে এবং ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি দূরে বপন করিতে হইবে। তিনি আরও বলেন, বপনের পরে পাতা বা খড়কুটো দিয়ে ঢেকে দিতে হবে যাতে ঠান্ডায় নষ্ট না হয়। বসন্তকালে ঠান্ডা কমলে রসুন গজানো শুরু করবে। অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রসুন বপন করিলে ভাল ফলন পাওয়া যায়।

Toronto Urban Growers (TUG) এর coordinator, Rhonda Teitel-Payne সরেজমিনে এসে garden coordinator নাজমুল হকের নিকট BIA এর রসুন হস্তান্তর করেন। যথাসময়ে রসুন বপনের জন্য তিনি বাগানীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভাল ফলনের আশা ব্যক্ত করেন। দিতীয় বার রসুন পাওয়ায় বাগানীরা আনন্দিত, উজ্জীবিত এবং বরফ পড়ার আগেই তাহারা বাগান পরিষ্কার করে রসুন বপনের প্রত্যয় ব্যক্ত করেন।

শরতের স্নিগ্ধ, শীতল, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং বিভিন্ন রং এর পাতার ও প্রকৃতির দৃশ্যাবলী অনুষ্ঠানের আকর্ষণ বৃদ্ধি করে। অনুষ্ঠানে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত বিস্কুট দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন হাসনা বানু, নাজমা, জাবের, ছালাম, জামান, সেলভি, এনামুল হক, সামছুল হক, ইউনুস, নাজমুল, সাব্বিরসহ আরও অনেকে।

পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালিত

বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী...

সম্পর্ক জোরদারে ভারত যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সপ্তাহে ভারত সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা এবং 'ভাঙা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments