Wednesday, July 15, 2026
Wednesday, July 15, 2026
Home কমিউনিটি কানাডার মিসিসাগায় অনুষ্ঠিত সাহিত্য উৎসবে বাঙালি লেখকদের জমজমাট উপস্থিতি

কানাডার মিসিসাগায় অনুষ্ঠিত সাহিত্য উৎসবে বাঙালি লেখকদের জমজমাট উপস্থিতি

বাংলা কাগজ প্রতিনিধি : অন্টারিওর মিসিসাগা শহরের সেলিব্রেশন স্কোয়ার ও সিটি হলে গত ৩, ৪ ও ৫ অক্টোবর শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হয়েছে কানাডা সাহিত্য উৎসব।

‘কানাডার বাঙালি লেখক’ পর্বে আলোচনায় অংশ নেন সৈয়দ ইকবাল, আকবর হোসেন এবং সুব্রত কুমার দাস। পরিচালনায় ছিলেন সামিনা চৌধুরী

মূলধারার সাহিত্যিকদের সাথে তিনদিন-ব্যাপী এই সাহিত্য আয়োজনে অংশ নেন হিন্দি, উর্দু ও মালয়ালাম ভাষার সাহিত্যিকেরাও। রাসকিন বন্ড, আনা ইন, অজয় বিসারিয়া, শচীন পিলগাওনকারসহ বিপুল সংখ্যক শিল্পী-সাহিত্যিক যুক্ত হন এই বিশাল আয়োজনে। যুক্ত হয়েছিলেন কানাডার অন্টারিও প্রদেশের নন্দিত ১৭ জন বাঙালি লেখক ও শিল্পীও।

‘অভিবাসী লেখকের চ্যালেঞ্জ’ পর্বে অংশ নেন সুধীর সাহা, নিরঞ্জন রায় ও জামিল বিল খলিল। পরিচালনায় ছিলেন জান্নাতুল নাঈম

বাঙালি লেখকেরা অংশ নেন ৪ অক্টোবর শনিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত। তাদের নির্ধারিত ভ্যেনু ছিল মিসিসাগা সিটি হল।

রবীন্দ্রনাথের গান দিয়ে বাঙালিদের পর্বটি শেষ হয়। গেয়েছেন নন্দিত শিল্পী ড. মমতাজ মমতা। এই পর্ব সঞ্চালনা করেন সুব্রত কুমার দাস

অংশগ্রহণকারী কবি-লেখকেরা হলেন সৈয়দ ইকবাল, আকবর হোসেন, সুধীর সাহা, সুব্রত কুমার দাস, রূমানা চৌধুরী, নিরঞ্জন রায়, শেখর গোমেজ, রোকসানা পারভীন, সুজিত কুসুম পাল, শ্রেয়সী বোস দত্ত, মম কাজী ও জামিল বিল খলিল। যে চারটি পর্বে বাঙালি কবি-লেখকেরা অংশ নেন সেগুলো হলো ‘কানাডার বাঙালি লেখক’, ‘বাঙালি কবিদের স্বরচিত কবিতা পাঠ’, ‘বাঙালিদের কাছে কানাডার সাহিত্য’ এবং ‘অভিবাসী লেখকের চ্যালেঞ্জ’। যে চার লেখক এই চার পর্ব পরিচালনায় ছিলেন তাঁরা হলেন সামিনা চৌধুরী, চয়ন দাস, তাসমিনা খান এবং জান্নাতুল নাঈম।

সবশেষে রবীন্দ্রনাথের গান দিয়ে বাঙালিদের পর্বটি শেষ হয়। গেয়েছেন নন্দিত শিল্পী ড. মমতাজ মমতা। এই পর্ব সঞ্চালনা করেন সুব্রত কুমার দাস।

উপস্থিত দর্শকদের একাংশ

সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতি আয়োজক ও লেখকদের আনন্দের কারণ হয়েছে। ইন্ডো-কানাডিয়ান আর্টস কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত আড়াই ঘণ্টাব্যাপী বাঙালি লেখক-শিল্পীদের অংশগ্রহণের পুরা আয়োজনটির পরিচালনায় ছিলেন সুব্রত কুমার দাস।

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments