Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home কমিউনিটি কানাডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

কানাডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

হেলাল সরকার : টরন্টোর অন্যতম প্রভাবশালী কমিউনিটি সংগঠন বাংলাদেশঅ্যাসোসিয়েশন অব টরন্টো (BAOT) এর ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান এক অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে। সামাদ ইসলাম, টরেন্টো এর পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানা যায়। তিনি জানান, নির্বাচন কমিশনারের তত্ত¡াবধানে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং আগামী তিন বছরের জন্য সংগঠনের উন্নয়ন, কমিউনিটি সেবা ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্তকরেন। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ রঙিন শপথপত্র হাতে নিয়ে এক সঙ্গে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা, সাবেক নির্বাহী সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শতাধিক বাংলাদেশি। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সৌহার্দ্য, উৎসাহ এবং ঐক্যের পরিবেশ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। “আমাদের সকল স্পনসর, সহযোগীও কমিউনিটি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের নিরন্তর সমর্থন আমাদের এগিয়ে চলার শক্তি। আমরা ঐক্য, স্বচ্ছতা ও প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজ করে যেতে চাই।” এই বহুমুখী প্রতিনিধিরা এঞঅ অঞ্চলের বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করেন, যা ভবিষ্যত কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে।

নতুন নির্বাহী পরিষদ ঘোষণা করেন যে, আগামী তিন বছরে তারা সাংস্কৃতিক উৎকর্ষতা, কমিউনিটি সহায়তা, যুব ও নবাগত উন্নয়ন, সামাজিক সংহতি এবং বাংলাদেশি পরিচয়কে শক্তিশালী করার লক্ষ্যনিয়ে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করবে। বাংলাদেশি প্রবাসীরা আশা করছেন- এই নতুন কমিটি টরন্টোর বাংলাদেশী কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে।

This article was written by Md Helal Uddin Sarker as part of the LJI.

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments