Monday, April 20, 2026
Monday, April 20, 2026
Home কমিউনিটি কানাডায় নাগরিকত্ব পাওয়া আরও সহজ হচ্ছে

কানাডায় নাগরিকত্ব পাওয়া আরও সহজ হচ্ছে

অনলাইন ডেস্ক : কানাডা সরকার দেশটির নাগরিকত্ব আইনে যুগান্তকারী পরিবর্তন এনেছে। নতুন আইন বিল সি-৩ কার্যকর হলে বিদেশে জন্ম নেওয়া হাজার হাজার কানাডীয় বংশোদ্ভূত পরিবারের জন্য নাগরিকত্ব প্রক্রিয়া সহজতর হবে। এতে দীর্ঘদিনের জটিলতা দূর হওয়ার আশা করা হচ্ছে।

কানাডার অভিবাসন মন্ত্রী লেনা মেটলেজ ডিয়াব বলেন, বিল সি-৩ পুরনো আইনের কারণে বাদ পড়া মানুষদের নাগরিকত্ব দেবে এবং ভবিষ্যতের জন্য সুস্পষ্ট নিয়ম তৈরি করবে। এটি বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া শিশুদের পরিবারের জন্য ন্যায্যতা নিশ্চিত করবে এবং কানাডার নাগরিকত্বকে আরও শক্তিশালী করবে।

অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব কানাডা (আইআরসিসি) জানায়, ২০০৯ সালে চালু হওয়া ‘ফার্স্ট-জেনারেশন লিমিট’ বিধানটি সমস্যা তৈরি করেছিল। এর অধীনে, বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে কানাডার নাগরিকত্ব পেত না যদি তার মা-বাবা কানাডার বাইরে জন্মগ্রহণ করে থাকেন। তবে অভিভাবকের মধ্যে অন্তত একজন যদি কানাডায় জন্মগ্রহণ করে বা নাগরিকত্ব পান, তখন সন্তান নাগরিকত্ব পেতে পারত।

২০২৩ সালের ডিসেম্বরে অন্টারিও সুপিরিয়র কোর্ট এই বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে। ফেডারেল সরকার আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কোনো আপিল না করার সিদ্ধান্ত নেয়। এর ফলে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব থেকে বঞ্চিত হওয়া মানুষ, যাদেরকে প্রায়শই ‘হারানো কানাডিয়ান’ বলা হতো, তারা অবশেষে নাগরিকত্ব পুনরুদ্ধার করতে পারবে।

বিল সি-৩ অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব দেওয়ার জন্য নতুন ‘সাবস্ট্যানশিয়াল কানেকশন টেস্ট’ চালু হয়েছে। এর মাধ্যমে কোনো কানাডীয় অভিভাবক যিনি বিদেশে জন্মেছেন বা দত্তক নেওয়া হয়েছেন, তার সন্তানও নাগরিকত্ব পেতে পারবে। তবে শর্ত হলো—অভিভাবককে সন্তানের জন্ম বা দত্তক নেওয়ার আগে কমপক্ষে ১,০৯৫ দিন (প্রায় তিন বছর) কানাডায় বসবাসের প্রমাণ দেখাতে হবে।

আইনটি কার্যকর করার জন্য আদালত ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে, যাতে আইআরসিসি যথাযথভাবে প্রস্তুতি নিতে পারে। কানাডিয়ান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশন এই সংস্কারকে স্বাগত জানিয়েছে এবং প্রক্রিয়া শুরু হলে নাগরিকত্বের আবেদনের সংখ্যা দ্রুত বেড়ে যাবে বলে আশা করছে।

প্রসঙ্গত, ১৯৪৬ সালের নাগরিকত্ব আইন থেকে শুরু করে পরবর্তী সংশোধনীর কারণে বহু মানুষ নাগরিকত্ব হারিয়েছে বা বঞ্চিত হয়েছে। নতুন বিল সি-৩ সেই পুরোনো জটিলতা দূর করবে এবং বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া কানাডীয় বংশোদ্ভূতদের জন্য নাগরিকত্ব প্রক্রিয়া সহজ করবে।

RELATED ARTICLES

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : এবারই প্রথম কোন চন্দ্র অভিযানে গিয়েছেন একজন কানাডিয়ান নভোচারী। সেই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর্টেমিস-২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি, ৩ মিটার উঁচু ঢেউয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে ইওয়াতে উপকূলের অদূরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের পর ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডোর জন্য সুনামি...

যুক্তরাষ্ট্রে নিজের সাত শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে এ...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ফুডির বড় জয়

অনলাইন ডেস্ক : দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অনন্য সাফল্য পেয়েছে। প্রতিষ্ঠানটি...

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

Recent Comments