Wednesday, April 22, 2026
Wednesday, April 22, 2026
Home Uncategorized কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৭০% কমেছে

কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৭০% কমেছে

অনলাইন ডেস্ক : কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন এ বছর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)।

আইআরসিসি-এর পরিসংখ্যান অনুযায়ী, যদিও চলতি বছরের জানুয়ারিতে কানাডা ১১,২৩৫ জন নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্টাডি পারমিট দিয়েছে, তবে পরবর্তী কয়েক মাসে সেই সংখ্যা তীব্রভাবে কমে যায়। জানুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত কানাডা মোট ৩৬,৪১৭টি স্টাডি পারমিট দিয়েছে; সে তুলনায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই সংখ্যা ছিল ১,২৫,০৩৪।

অর্থাৎ, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৮৮,৬১৭ জন কম শিক্ষার্থী কানাডায় এসেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ৭০% হ্রাস। এর মধ্যে ২০২৫ সালের মার্চ মাস ছিল সবচেয়ে কম সংখ্যার মাস- ওই মাসে মাত্র ৩,৮১৯টি স্টাডি পারমিট দেওয়া হয়েছে, যেখানে ২০২৪ সালের মার্চে সংখ্যা ছিল ১৬,৮৭৫।

আইআরসিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “আমরা কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা একটি টেকসই পর্যায়ে নামিয়ে আনছি।”

এতে শিক্ষা খাত ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির হার কমে যাওয়ায় রাজস্ব হ্রাস পাচ্ছে, ফলে ব্রিটিশ কলাম্বিয়ার একটি বিশ্ববিদ্যালয় স¤প্রতি আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

শুধু শিক্ষার্থী নয়, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কানাডা ২,৪৫,১৩৭টি ওয়ার্ক পারমিট ইস্যু করেছিল, অথচ ২০২৫ সালের একই সময়ে সংখ্যা নেমে এসেছে মাত্র ১,১৯,২৩৪-এ। অর্থাৎ এ বছর ১,২৫,৯০৩ জন কম কর্মী কানাডায় এসেছে, যা আগের বছরের তুলনায় ৫১% হ্রাস।
এবং ভবিষ্যতে আরও কমার ইঙ্গিত মিলছে।

চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী মার্ক কারনি ঘোষণা দেন যে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা আরও সীমিত করা হবে, যাতে কানাডার আবাসন সংকট কিছুটা লাঘব হয়।
তদুপরি, এ বছর স্থায়ী বাসিন্দার (পার্মানেন্ট রেসিডেন্ট) সংখ্যাও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের অক্টোবরে ঘোষিত তিন বছরের অভিবাসন পরিকল্পনায় আইআরসিসি জানিয়েছিল, তারা ২০২৫ সালে ৩,৯৫,০০০ জন স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য স্থির করেছে। জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত কানাডা ইতিমধ্যেই ২,৪৬,৩০০ জন নতুন স্থায়ী বাসিন্দাকে স্বাগত জানিয়েছে এবং তাদের লক্ষ্য পূরণের পথে রয়েছে।

ডেইলি হাইভ-কে পাঠানো এক ইমেইলে আইআরসিসি বলেছে: “কানাডা সরকার অভিবাসনকে টেকসই পর্যায়ে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
কানাডার অভিবাসন ব্যবস্থা সবসময়ই জাতীয় গর্ব ও অর্থনৈতিক সমৃদ্ধির উৎস। আমরা জনআস্থা পুনর্গঠনে মনোযোগ দিচ্ছি এবং পুরো ব্যবস্থায় আরও ভারসাম্য আনতে কাজ করছি।” সূত্র : ডেইলি হাইভ

RELATED ARTICLES

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

ইরানের বন্দরে মার্কিন অবরোধ শুরু

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষণা মোতাবেক ইরানের সব বন্দর অবরোধ শুরু হয়েছে। দ্য গার্ডিয়ান মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর বরাত দিয়ে জানিয়েছে,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments