Wednesday, April 22, 2026
Wednesday, April 22, 2026
Home কমিউনিটি কানাডায় গিয়ে বিতর্কে মাধুরী

কানাডায় গিয়ে বিতর্কে মাধুরী

বিনোদন ডেস্ক : বয়স ষাটের কোঠায় হলেও আজও মঞ্চে উঠলে দ্যুতি ছড়ান বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা তাকে দিয়েছে ‘এভারগ্রিন’ তকমা। তাই দেশের গণ্ডি পেরিয়ে কানাডাতেও তাকে নিয়ে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু প্রথম শো-তেই সময়মতো না পৌঁছে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

আর এই দেরির কারণেই মারাত্মক কটাক্ষের শিকার হতে হচ্ছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই কনসার্ট বয়কটের দাবিও তুলেছেন ক্ষুব্ধ দর্শক-অনুরাগীরা।

নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে মাধুরীর কানাডা শো-এর বেশ কিছু ভিডিও, যেখানে দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে। ক্ষিপ্ত দর্শকরা প্রশ্ন তুলেছেন- কারি কারি টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে? কারও কারও মন্তব্য, ‘ভীষণই খারাপ ব্যবস্থাপনা’ এবং ‘টাকা নষ্ট, সময়ের অপচয়।’

একজন বিরক্ত দর্শক কটাক্ষ করে লিখেছেন, ‘কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে একেকটা গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন! এটা কেমন শো?’ অনেক দর্শক এই শো-কে ‘অত্যন্ত খারাপ’ আখ্যা দিয়ে টিকিটের টাকা ফেরতের দাবিও তুলেছেন।

শুধু মাধুরী দীক্ষিত নয়, তার কানাডা কনসার্টের উদ্যোক্তারাও পড়েছেন চরম সমালোচনার মুখে। তাদের বিরুদ্ধেও অনুষ্ঠান ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ তোলা হয়েছে।

প্রসঙ্গত, এই বিতর্ক নেহা কক্করের মেলবোর্ন কনসার্ট বিতর্ককে যেন উসকে দিল। মাধুরীর এই নীরবতা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।

RELATED ARTICLES

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, রণবীরের সঙ্গে সুখবর জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের...

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা জেনি

বিনোদন ডেস্ক : প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন কে-পপ সেনসেশন ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments