Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home কমিউনিটি কানাডায় অস্থায়ী কর্মীদের স্থায়ী নাগরিকত্বের সুযোগ

কানাডায় অস্থায়ী কর্মীদের স্থায়ী নাগরিকত্বের সুযোগ

অনলাইন ডেস্ক : কানাডা সরকার ২০২৬ ও ২০২৭ সালে সর্বোচ্চ ৩৩ হাজার অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীকে স্থায়ী নাগরিকত্ব (পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর) দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বিষয়টি ২০২৫ সালের ফেডারেল বাজেটে উল্লেখ করা হয়েছে, যা প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সংখ্যালঘু সরকার গত ৪ নভেম্বর পার্লামেন্টে উপস্থাপন করেছে। সরকারের প্রত্যাশা, এই উদ্যোগ কানাডার অর্থনীতি ও শ্রমবাজারের দীর্ঘমেয়াদি ঘাটতি পূরণের পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

অস্থায়ী বাসিন্দা কমছে, লক্ষ্য নির্ধারণ নতুনভাবে

২০২৬ সালে অস্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার—যা ২০২৫ সালের ৬ লাখ ৭৩ হাজার ৬৫০ জনের তুলনায় প্রায় ৪৩ শতাংশ কম। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে ১ লাখ ৫৫ হাজার করা হয়েছে। অস্থায়ী বিদেশি শ্রমিকদের লক্ষ্যও ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজারে।

স্থায়ী নাগরিকত্বের (PR) লক্ষ্য অপরিবর্তিত

২০২৬ সালে কানাডার মোট স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য থাকছে ৩ লাখ ৮০ হাজার। এর মধ্যে ৬৪ শতাংশ বা ২ লাখ ৩৯ হাজার ৮০০ জন আসবে অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির আওতায়। পারিবারিক পুনর্মিলনে ৮৪ হাজার এবং শরণার্থী ও মানবিক ক্যাটাগরিতে ৫৬ হাজার ২০০ জনকে পিআর দেওয়া হবে।

গ্রামীণ অঞ্চল ও বিশেষ খাতে অগ্রাধিকার

সরকার জানায়, এই পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাবে কানাডার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল, যেখানে শ্রমিক সংকট দীর্ঘদিনের সমস্যা। শুল্কবিধি পরিবর্তন ও খরচ বৃদ্ধি এসব অঞ্চলের ব্যবসায়িক কর্মকাণ্ডকে প্রভাবিত করেছে। তাই সেখানে দক্ষ ও অভিজ্ঞ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে রাখার দিকেই নজর দেওয়া হচ্ছে।

ওয়ার্ক পারমিট প্রোগ্রামে পরিবর্তন

প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সেপ্টেম্বরে বলেন, ‘টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম (TFWP)-কে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে তা নির্দিষ্ট খাত ও অঞ্চলের প্রকৃত শ্রমচাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।’ বাজেটে আলাদা সংখ্যা না দেওয়া হলেও ধারণা করা হচ্ছে, ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম (IMP)-এর আওতায় বেশি ওয়ার্ক পারমিট ইস্যু হতে পারে।

বাস্তবে বড় পরিবর্তন নয়

অস্থায়ী বাসিন্দাদের লক্ষ্য কমানো মানে তাঁদের প্রবেশ হঠাৎ বন্ধ করে দেওয়া নয়, বলছে সরকার। ২০২৫ সালের লক্ষ্য পূরণেও বড় ঘাটতি রয়েছে—চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কেবল ৪২ শতাংশ অস্থায়ী বিদেশি কর্মী ও ২৯ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় প্রবেশ করেছেন।

বিশ্লেষকদের মতে, এই নতুন পরিকল্পনা কানাডার দীর্ঘমেয়াদি অভিবাসন ভারসাম্য পুনর্গঠন এবং অভ্যন্তরীণ শ্রমবাজারে স্থিতিশীলতা আনার একটি বড় পদক্ষেপ হতে পারে।

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments