Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home ইন্টারন্যাশনাল ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি, একজনের মৃত্যু

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন ডিসিতে বুধবার গুলিবিদ্ধ হওয়া ন্যাশনাল গার্ডের দুই সদস্যের একজন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০ বছর বয়সী সারা বেকস্ট্রম তার আঘাত সইতে না পেরে মারা গেছেন।

দ্বিতীয় ন্যাশনাল গার্ড সদস্য, ২৪ বছর বয়সী অ্যান্ড্রু ওলফ। তিনি হাসপাতালে জীবনের জন্য লড়াই করছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প।

থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প সারা বেকস্ট্রমের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বুধবার স্থানীয় সময় দুপুর ২টার একটু পর ডাউনটাউনের ফারাগাট স্কোয়ারের কাছে দু’জনকে গুলি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আফগানিস্তান থেকে আসা ২৯ বছর বয়সী রহমানউল্লাহ লাকানওয়ালকে গ্রেপ্তার করেছে।

ট্রাম্প বলেন, ‘পশ্চিম ভার্জিনিয়ার সারা বেকস্ট্রম, আমরা যে রক্ষীদের কথা বলছি তাদের মধ্যে একজন, অত্যন্ত সম্মানিত, তরুণ, দুর্দান্ত ব্যক্তি… তিনি সবেমাত্র মারা গেছেন। তিনি আর আমাদের মধ্যে নেই।’

পরবর্তীতে তিনি বেকস্ট্রমের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন বলে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

সারা বেকস্ট্রম ২৬ জুন ২০২৩ সালে ন্যাশনাল গার্ডে যোগ দেন এবং ওয়েস্ট ভার্জিনিয়া আর্মি ন্যাশনাল গার্ডের ১১১তম ইঞ্জিনিয়ার ব্রিগেডের অধীন ৮৬৩তম মিলিটারি পুলিশ কোম্পানিতে দায়িত্ব পালন করছিলেন।

অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ফক্স নিউজকে জানান, থ্যাংকসগিভিং ছুটিতে স্বেচ্ছায় রাজধানীতে কাজ করতে গিয়েছিলেন সারা।

ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস বলেন, বেকস্ট্রমের মৃত্যুর খবরে তিনি সম্পূর্ণভাবে মর্মাহত।

তিনি বলেন, ‘এই কঠিন থ্যাংকসগিভিং ডেতে আমরা তার পরিবার, বন্ধু এবং সহকর্মী গার্ড সদস্যদের প্রতি প্রার্থনা জানাই। একই সঙ্গে অ্যান্ড্রু ওলফের সুস্থতার জন্যও আমরা প্রার্থনা করছি, যিনি এখনও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।’

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments