Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home কানাডা এয়ার কানাডার বেতন প্রস্তাবের বিরুদ্ধে কেবিন ক্রুদের ভোট

এয়ার কানাডার বেতন প্রস্তাবের বিরুদ্ধে কেবিন ক্রুদের ভোট

হাসান আমিন : এয়ার কানাডার কেবিন ক্রুদের প্রায় সবাই গত ৬ই সেপ্টেম্বর, শনিবার সর্বশেষ বেতন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন বলে তাদের ইউনিয়ন জানিয়েছে — যদিও এ সিদ্ধান্ত ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব ফেলবে না।

গত মাসে ধর্মঘটের অবসান ঘটানো ওই অস্থায়ী চুক্তিতে নবীন কেবিন ক্রুদের জন্য ১২ শতাংশ এবং সিনিয়র সদস্যদের জন্য ৮ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব ছিল, পরবর্তী বছরগুলোতে সীমিত হারে বেতন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে প্রস্তাবে। কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) এক বিবৃতিতে জানিয়েছে, সদস্যদের ৯৯.১ শতাংশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কারণ এই প্রস্তাবের পরও কেবিন ক্রুরা ফেডারেল ন্যূনতম মজুরির চেয়ে কম বেতনই পাবেন।

সিইউপিই-এর বিবৃতিতে বলা হয়েছে, “বেতন সংক্রান্ত বিষয়টি এখন মধ্যস্থতায় রয়েছে এবং প্রয়োজনে সালিশের মাধ্যমে সমাধান হবে।” এয়ার কানাডা এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, বিষয়টি এখন মধ্যস্থতাযর পর্যায়ে রয়েছে। এয়ারলাইন জানিয়েছে, “আমাদের যাত্রীরা এ প্রক্রিয়ার সময় যে ধৈর্য ও আস্থা দেখিয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

এয়ার কানাডা জানায়, “উভয় পক্ষই সম্মত হয়েছে যে কোনো শ্রম বিরোধ শুরু হবে না, তাই কোনো ধর্মঘট বা লকআউট হবে না এবং ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলবে।”

গত ১৯শে আগস্ট তিন দিনের কেবিন ক্রু ধর্মঘট ফেডারেল সরকারের মধ্যস্থতাকারীর সহায়তায় শেষ হয়, যা হাজারো যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। শনিবার সিইউপিই ফেডারেল সরকারের “অতিরিক্ত হস্তক্ষেপ” বলে সমালোচনা করেছে।

ইউনিয়ন জানায়, “আলোচনায় ফেডারেল সরকারের হস্তক্ষেপ এমন এক ক্ষয়িষ্ণু প্রভাব ফেলেছে, যা উপেক্ষা করা অসম্ভব।” “নিরপেক্ষ থাকার বদলে, সরকার প্রক্রিয়ার ভারসাম্য নষ্ট করেছে এবং এয়ার কানাডাকে কেবিন ক্রুদের জন্য সীমিত বেতন বৃদ্ধির সুযোগ দিয়েছে।”

শনিবার সন্ধ্যায় চাকরি ও পরিবার মন্ত্রী প্যাটি হাজদুর এক মুখপাত্র লিখিত বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, “চুক্তি অনুমোদন ব্যর্থ হলে, উভয় পক্ষ একটি নতুন সমষ্টিগত চুক্তি চূড়ান্ত করতে বাধ্যতামূলক সালিশে যেতে সম্মত হয়েছে।” সূত্র : সিবিসি নিউজ

RELATED ARTICLES

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালিত

বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী...

সম্পর্ক জোরদারে ভারত যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সপ্তাহে ভারত সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা এবং 'ভাঙা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments