Wednesday, April 8, 2026
Wednesday, April 8, 2026
Home বিনোদন এবার রাজনীতিতে কোয়েল, রাজ্যসভার সদস্য হিসেবে নিলেন শপথ

এবার রাজনীতিতে কোয়েল, রাজ্যসভার সদস্য হিসেবে নিলেন শপথ

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অঙ্গন থেকে এবার রাজনীতিতে নাম লেখালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভার সদস্য হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) সংসদে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কোয়েল।

এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা ও মহারাষ্ট্র থেকে আরো ১৯ জন সদস্যও শপথ নেন।

শপথ অনুষ্ঠানে কোয়েলের পাশে ছিলেন তার বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক।

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে কোয়েল মল্লিক নিজেকে বিতর্কের বাইরে রেখেছেন। অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও সংযত উপস্থিতির জন্যও তিনি পরিচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ও তার পরিবারের সুসম্পর্ক দীর্ঘদিনের।

সম্প্রতি রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনী কাজে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই কোয়েলের রাজনীতিতে আসা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। যদিও সরাসরি নির্বাচনী রাজনীতিতে না নামলেও রাজ্যসভার মাধ্যমে জাতীয় রাজনীতির অঙ্গনে তার প্রবেশ ঘটল।

ব্যক্তিগত জীবনে কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানে।

২০২১ সালের উপনির্বাচনে তিনি মুখ্যমন্ত্রীর প্রস্তাবক ছিলেন। কোয়েল-নিসপাল দম্পতির রয়েছে দুই সন্তান।

RELATED ARTICLES

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বিনোদন ডেস্ক : পর্দা নামলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে জয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩...

শাড়িতে রেট্রো লুকে মারিয়া শান্তর বাজিমাত

বিনোদন ডেস্ক : ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবারের ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী মারিয়া শান্তর। নির্মাতা রায়হান রাফীর হাত...

অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

বিনোদন ডেস্ক : বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ভরা মঞ্চে ‘আপত্তিকর’ভাবে স্পর্শ করার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শুক্রবার ইসলামাবাদে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার মধ্যে অবশেষে স্বস্তির বার্তা মিলেছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তেহরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে,...

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক : মার্কিন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ‘কিছুই বদলায়নি’। ট্রাম্প গতকাল ইরানকে...

যেসব শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইরান

অনলাইন ডেস্ক : সমঝোতা না করলে ইরানকে ‘নিশ্চিহ্ন করে’ দেওয়ার হুমকি দিয়ে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সতর্কতা এমন এক সময়ে...

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশু হামে...

Recent Comments