Thursday, March 5, 2026
Thursday, March 5, 2026
Home বাংলাদেশ এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন ২৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকিদের এখন ভোটের মাঠে থাকতে বলা হয়েছে। দলটি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় নির্বাচনে যাচ্ছে না।

গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের যেহেতু ২৬৮টি আসনে প্রার্থী আছে, বাকি ৩২টা আসনে আমরা সমর্থন দেব। সেখানে কাকে সমর্থন দেব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে সিদ্ধান্ত নেব। আমাদের নীতি, আদর্শ ও লক্ষ্যের সঙ্গে যাদের মিল হবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ সমর্থন দেব।’

ইসলামি ভোটের ‘এক বাক্স নীতি’র আলাপ তুলেছিল ইসলামী আন্দেোলন বাংলাদেশ। পরে জামায়াতে ইসলামীসহ মোট আট দল নিয়ে একটি জোট হয়। এ জোটের অন্যতম শরিক ছিল ইসলামী আন্দোলন। পরে এ জোটে এনসিপি, বিডিপি ও এবি পার্টিও যোগ দেয়। তবে এ জোটে জামায়াতের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলে ইসলামী আন্দোলন। গত বুধবার জোটের আসন সমঝোতার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়ার কথা ছিল। ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা না হওয়ায় তা ঘোষণা দিতে পারেনি জোটটি। গতকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলনকে রেখেই ২৫৩ আসনে জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

কর্মক্ষেত্রে ফিরলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক : বুধবার (৪ মার্চ) নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইউনুস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জনাব মো....

পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কর্মক্ষেত্রে ফিরলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক : বুধবার (৪ মার্চ) নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইউনুস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জনাব মো....

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, কমপক্ষে ৮০ মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া...

ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ ও পঞ্চম দিনে এক নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং...

যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের

অনলাইন ডেস্ক : ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য নিহত বা আহত হয়েছেন...

Recent Comments