Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল ইসরাইলের গুপ্তচরবৃত্তি করায় ৬ জনকে ফাঁসি দিলো ইরান

ইসরাইলের গুপ্তচরবৃত্তি করায় ৬ জনকে ফাঁসি দিলো ইরান

অনলাইন ডেস্ক : ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এই দণ্ড কার্যকর হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, দণ্ডপ্রাপ্তরা একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের অপরাধের মধ্যে ছিল চারজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা এবং খোররামশাহর শহরে বোমা হামলা চালানো। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।

শুধু মৃত্যুদণ্ডই নয়, সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা রক্ষায় আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। গত সপ্তাহে গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ ঘোষণা দেন—গুপ্তচরবৃত্তির শাস্তি বৃদ্ধি এবং বেসামরিক ড্রোন ব্যবহারে নিয়ন্ত্রণ সংক্রান্ত দুটি বিল অনুমোদন পেয়েছে। ফলে এগুলো এখন থেকে আইন হিসেবে কার্যকর হবে।

নাজিফ বলেন, সংসদে পাস হওয়া সংশোধিত আইনগুলো শরিয়াহ নীতি ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নতুন আইনে বিশেষভাবে ইসরায়েলসহ ইরানের জাতীয় স্বার্থবিরোধী দেশগুলোর সঙ্গে গুপ্তচরবৃত্তি বা সহযোগিতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

অন্যদিকে, নতুন ড্রোন আইনটি দূরনিয়ন্ত্রিত বেসামরিক ড্রোন ব্যবহারের নিরাপত্তা, লাইসেন্স প্রদান এবং তদারকি নিশ্চিতের জন্য একটি আইনি কাঠামো তৈরি করবে।

গার্ডিয়ান কাউন্সিল জানায়, ইসরাইলের চাপানো সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ চলাকালে এই দুটি আইন সংসদে পাস হয়। সব আনুষ্ঠানিক ধাপ শেষ করে এখন তা বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

অনলাইন ডেস্ক : ইরানর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments