Wednesday, July 29, 2026
Wednesday, July 29, 2026
Home ইন্টারন্যাশনাল ইরান যুদ্ধ ঘিরে তেল আবিবে বিক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে

ইরান যুদ্ধ ঘিরে তেল আবিবে বিক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির ভেতরেই ক্ষোভ বাড়ছে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের প্রেক্ষাপটে তেল আবিবে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ।

ইসরাইলের বাণিজ্যিক নগরী তেল আবিব-এর কেন্দ্রস্থল হাবিমা স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদ জানান। এতে দেশটির সমাজে যুদ্ধ নিয়ে গভীর বিভাজনের চিত্র ফুটে ওঠে।বিক্ষোভ চলাকালে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের মুখোমুখি হন যুদ্ধপন্থি সমর্থকেরা। এ সময় তারা স্লোগান দেন এবং বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং দু’পক্ষকে আলাদা করে দেয়, যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে।তবে যুদ্ধের সমর্থকেরা ইসরাইল সরকারের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments