Tuesday, May 12, 2026
Tuesday, May 12, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এ জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।

তবে ট্রাম্প এ মুহূর্তে ইরানে হামলা চালাতে চান না। এর বদলে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান। কিন্তু ইরান যদি ট্রাম্পের শর্ত অনুযায়ী চুক্তি করতে রাজি না হয় তাহলে প্রেসিডেন্ট মনোভাব যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

এক্সিওস জানিয়েছে, গত মাসের শুরুতে যখন ইরানে তীব্র সরকারবিরোধী আন্দোলন চলছিল তখন দেশটিতে সামরিক হামলার চিন্তা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু এ মুহূর্তে তার হামলার তেমন ইচ্ছা নেই।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত মাসে ট্রাম্প ইরানে প্রতীকি বা ছোট হামলা চালাতে চেয়েছিলেন। কিন্তু তখন ইসরায়েল ছোট হামলার বিরোধীতা করেছিল। কারণ ওই সময় তাদের বিশ্বাস ছিল শক্তিশালী হামলা না চালালে ইরান সরকার নড়েবড়ে হবে না।

কিন্তু কয়েকদিনের মধ্যে ইরানের নিরাপত্তাবাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসলে এবং সাধারণ মানুষ নতুন করে বিক্ষোভ শুরু করতে আগ্রহ হারিয়ে ফেলার পর ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে আসেন।

এরপরই ইসরায়েল চাপ দেওয়া শুরু করে। এর ফলশ্রুতিতে দখলদারদের সেনাপ্রধান ইয়াল জামির সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে যান। সেখানে মার্কিন সেনাপ্রধান জেনারেল ড্যান কেইনের সঙ্গে বৈঠক করেন তিনি।

ইসরায়েলি সেনা প্রধান তাদের হামলা ও প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে মার্কিন সেনাপ্রধানকে অবহিত করেন। এরপর ট্রাম্পের সঙ্গে মার্কিন সেনা কর্মকর্তা বৈঠক করেন। কিন্তু ট্রাম্প হামলায় সায় দেননি।

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে তুরস্কে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকের আড়ালে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার কোনো পরিকল্পনা নেই। কিন্তু বৈঠকে যদি ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন না ঘটে তাহলে যে কোনো সময় হামলা হতে পারে।

সূত্র: এক্সিওস

RELATED ARTICLES

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী...

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ...

নয় বছর পর মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক চীন সফর

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ আমন্ত্রণে আগামী বুধবার (১৩...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার।...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও নয়।’সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে কাঁটাতার বসাতে...

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী...

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ...

Recent Comments