Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানে ইউনেস্কো স্বীকৃত বনাঞ্চলে ভয়াবহ আগুন

ইরানে ইউনেস্কো স্বীকৃত বনাঞ্চলে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক : ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত ইউনেস্কো স্বীকৃত ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত প্রাচীন হিরকানিয়ান বনাঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। ৫০ মিলিয়ন বছর পুরোনো এই বনকে বাঁচাতে তেহরান পার্শ্ববর্তী দেশ তুরস্কের কাছে জরুরি সহায়তা চেয়েছে। শনিবার (২২ নভেম্বর) দেশটির শীর্ষ পরিবেশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়ার।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ, যার ফলে বাধ্য হয়েই বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর দিকে হাত বাড়িয়েছে ইরান সরকার। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, নভেম্বরের শুরুর দিকে এই এলাকায় প্রথম আগুনের সূত্রপাত হয়। সে সময় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গত ১৫ নভেম্বর তা পুনরায় ভয়াবহ আকার ধারণ করে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আজ তুরস্ক সরকার দুটি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার পাঠাচ্ছে। প্রয়োজন হলে রাশিয়ার কাছ থেকেও সহযোগিতা নেওয়া হতে পারে। বর্তমানে দুটি ইরানি ইলুশিন অগ্নিনির্বাপক বিমান, সাতটি হেলিকপ্টার এবং প্রায় ৪০০ দমকলকর্মী আগুন নেভানোর কাজ করছেন।

ইরানের বন কর্তৃপক্ষের প্রধান রেজা আফলাতুনি জানান,  অবৈধভাবে বাসস্থান নির্মাণের জন্য বন ধ্বংসের প্রচেষ্টা অথবা অননুমোদিত শিকারিদের অসতর্কতার কারণে এই আগুন লেগে থাকতে পারে।

উল্লেখ্য, ইউনেস্কো ২০১৯ সালে হিরকানিয়ান বনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, এই বন ৩ হাজার ২০০ প্রজাতির উদ্ভিদের আবাসস্থল এবং বনটির জীববৈচিত্র্য বিশ্ব পর্যায়ে অসাধারণ।

RELATED ARTICLES

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments