Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। শুক্রবার (১২ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে আয়োজিত একটি স্মরণসভায় এ মন্তব্য করেন। রেজাই বলেন, সাম্প্রতিক সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী করেছে। তার দাবি, দেশটির প্রতিরোধক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্প এখন তেহরানের সঙ্গে আলোচনা করতেও ভয় পাচ্ছেন।

তিনি আরও বলেন, মার্কিন নীতিনির্ধারণে ইসরায়েলের প্রভাব ক্রমেই বাড়ছে। লবিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের কারণে যুক্তরাষ্ট্র কার্যত জায়নিস্ট শাসনের উপনিবেশে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রেজাইয়ের এ বক্তব্যের আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারক লেবাননসহ সব ক্ষেত্রে সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটাবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার পথ সুগম করবে।

এদিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি সই হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আনাদোলু

RELATED ARTICLES

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে মুখ খুলল আমিরাত

অনলাইন ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা না চালানোর শর্তে ইরানকে ১০ বিলিয়ন বা ১...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

Recent Comments