Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Home Uncategorized ইরানের বন্দরে মার্কিন অবরোধ শুরু

ইরানের বন্দরে মার্কিন অবরোধ শুরু

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষণা মোতাবেক ইরানের সব বন্দর অবরোধ শুরু হয়েছে।

দ্য গার্ডিয়ান মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর বরাত দিয়ে জানিয়েছে, সোমবার সকাল ১০টা (ইস্টার্ন টাইম), অর্থাৎ ইরানের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ইরানের পারস্য উপসাগরীয় সব বন্দর ও উপকূলীয় এলাকায় অবরোধ কার্যকর করা হয়েছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ী এই সামরিক অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

এর আগে নাবিকদের এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থাকে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

ওই বার্তায় বলা হয়, অবরোধটি পতাকা নির্বিশেষে সব ধরনের জাহাজ চলাচলের ওপর প্রযোজ্য হবে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস আরো জানায়, ইরান-বহির্ভূত গন্তব্যে যাওয়ার জন্য হরমুজ প্রণালি দিয়ে সাধারণ ট্রানজিট প্যাসেজ এই বিধিনিষেধে সরাসরি বাধাগ্রস্ত হওয়ার কথা নয়।

তবে একই সঙ্গে সতর্ক করে বলা হয়, এ ধরনের এলাকায় প্রবেশ করা জাহাজগুলো সামরিক উপস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, পরোয়া করেন না তিনি।

পাকিস্তানের আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এমন মন্তব্য করেছিলেন ট্রাম্প।

ফ্লোরিডা থেকে ফেরার পর মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘তারা (ইরান) ফিরুক বা না ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না। তারা যদি না ফেরে, তাতেও আমার কোনো সমস্যা নেই।’

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

ফলে দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
ইসলামাবাদে শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত চলা এই আলোচনা ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক এবং ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল যে তারা সোমবার থেকে ইরানের সব বন্দরে অবরোধ শুরু করবে।

আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার এক্সে একটি পোস্টে বলেছেন, ইসলামাবাদে আলোচনা চলাকালে তেহরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি থেকে মাত্র ‘কয়েক ইঞ্চি দূরে’ ছিল।

RELATED ARTICLES

বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়নি, তবে বেসরকারি ফলাফল বলছে যে সদ্য...

0x918c6e82

0x918c6e82

0xe58b1b5f

0xe58b1b5f

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments