Monday, June 15, 2026
Monday, June 15, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প মাটিতে মিশিয়ে দেব: ট্রাম্প

ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প মাটিতে মিশিয়ে দেব: ট্রাম্প

অনলাইন ডেস্ক : রাজধানী তেহরানসহ ইরানের ৬টি শহরে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।ইরানের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র শিল্প মাটিতে মিশিয়ে দেব। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি বড় এবং চলমান অভিযান শুরু করেছে। এই দুষ্ট ও উগ্র একনায়কতন্ত্র যাতে আমেরিকা ও আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকি দিতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।’

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেব। এটি পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করে দেব। আমরা নিশ্চিত করব যে অঞ্চলের সন্ত্রাসী সহযোগীরা আর অঞ্চল বা বিশ্বকে অস্থিতিশীল করতে না পারে। তারা আর আমাদের বাহিনীর ওপর হামলা করতে পারবে না। তারা আর আইইডি বা রাস্তার পাশে পেতে রাখা বোমা ব্যবহার করে হাজার হাজার মানুষকে, যার মধ্যে বহু আমেরিকানও আছে, গুরুতর আহত বা হত্যা করতে পারবে না। এবং আমরা নিশ্চিত করব যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না।’

ইরানের বিপ্লবী গার্ডদের উদ্দেশে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘অস্ত্র সমর্পণ করুন। তাহলে আপনাদের ন্যায্যভাবে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। না হলে আপনাদের নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে হবে।’

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইরান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তার দাবি, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোর জন্য হুমকি।

RELATED ARTICLES

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

Recent Comments