Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানকে আবারও ট্রাম্পের হুমকি, ‘মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে’

ইরানকে আবারও ট্রাম্পের হুমকি, ‘মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে’

অনলাইন ডেস্ক : ইরানের জ্বালানি ও পরিবহন স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিয়ে সামাজিকমাধ্যমে আবারও আক্রমণাত্মক পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক ফলো-আপ পোস্টে তিনি আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন তিনি।

সরাসরি হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, “আগামী মঙ্গলবার হবে ইরানে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’- সব একসঙ্গেই ঘটবে। এমন দৃশ্য আগে কেউ দেখেনি! এখনই হরমুজ প্রণালি খুলে দাও পাগলের দল, নয়তো নরকে পড়তে হবে! শুধু দেখো। আল্লাহর কাছে দোয়া করো।”

ট্রাম্পের এই পোস্ট থেকে পরিষ্কার, মার্কিন বাহিনী এখন ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতুগুলো লক্ষ্যবস্তু করছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে মঙ্গলবার বড় ধরনের সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র।

রাজনৈতিক পর্যবেক্ষকরা ট্রাম্পের এই পোস্টের কড়া সমালোচনা করছেন। একটি দেশের সার্বভৌমত্ব এবং অবকাঠামো ধ্বংসের হুমকির পাশাপাশি যেভাবে গালিগালাজ করা হয়েছে, তা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

এর আগে ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন, যা শেষ হওয়ার পথে। তার এই নতুন পোস্ট মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে চূড়ান্ত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এক পোস্টে ইরানকে চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য শেষবারের মতো ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, অন্যথায় ইরানের ওপর ‘নরক নেমে আসবে’।

পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, ইরানকে চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম? সেই সময় শেষ হয়ে আসছে।’

তিনি আরও লিখেন, ‘আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বরের জয় হোক! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।’

উল্লেখ্য, গত ২৭ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, ১০ দিন ইরানের জ্বালানি স্থাপনায় কোনো ধরণের আক্রমণ চালাবে না যুক্তরাষ্ট্র। সেই ১০ দিনের সময়সীমা শেষের দিকে, যার পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন ট্রাম্প।

পৃথক এক পোস্টে ট্রাম্প মার্কিন অর্থনীতিতে তার শুল্ক নীতির সাফল্যের কথা তুলে ধরেন। তবে পোস্টের শেষে তিনি লিখেন, ‘সবকিছুর পাশাপাশি আমরা একই সঙ্গে পরমাণু শক্তিসম্পন্ন দেশ ইরানকে বিদায় করছি।’

সূত্র: দ্য গার্ডিয়ান

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments