Tuesday, April 21, 2026
Tuesday, April 21, 2026
Home ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, রোববার ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত সোমবার জাভা দ্বীপে অবস্থিত ওই বহুতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। শিক্ষার্থীরা দুপুরে জোহরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস)র অভিযানবিষয়ক পরিচালক ইউধি ব্রামান্তিও বলেছেন, রোববার ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে আরও ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪৫ জন মৃত এবং ১০৪ জন জীবিত। এর আগে নিহতের সংখ্যা ৩৭ জন বলে জানানো হয়েছিল। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনের দেহাবশেষও রয়েছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানাং সিগিতও মৃত্যুর সংখ্যা ৪৫ জন বলে নিশ্চিত করেছেন। এর আগে ইউধি বলেছিলেন, স্কুল ভবন ধসের ঘটনায় অন্তত ২৬ জন নিখোঁজ রয়েছেন।

জাভা দ্বীপের ওই ইসলামিক বোর্ডিং স্কুলটির ধ্বংসস্তূপে টানা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইউধি বলেন, ‘‘আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’’

তিনি বলেন, সব ভুক্তভোগী উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে। মঙ্গলবারের মধ্যে উদ্ধার অভিযান শেষ করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন তিনি।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান রোববার সকালের দিকে বলেছিলেন, উদ্ধার অভিযান প্রায় ‘‘৬০ শতাংশ’’ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি, আগামীকাল সোমবার ধ্বংসস্তূপ পুরোপুরি সরিয়ে ফেলা সম্ভব হবে। ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়েছেন, তখন হয়তো জানা যাবে।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে দেশটির কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে স্কুলটি তৈরি করায় এই ভবন ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

সূত্র: এএফপি।

RELATED ARTICLES

পাকিস্তানে পৌঁছেছে ৬টি মার্কিন সামরিক বিমান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ছয়টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, সহায়ক যানবাহন এবং অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী...

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি, ৩ মিটার উঁচু ঢেউয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে ইওয়াতে উপকূলের অদূরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের পর ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডোর জন্য সুনামি...

যুক্তরাষ্ট্রে নিজের সাত শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে এ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, রণবীরের সঙ্গে সুখবর জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের...

সংসদে জ্বালানির দাম বাড়ানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে...

পাকিস্তানে পৌঁছেছে ৬টি মার্কিন সামরিক বিমান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ছয়টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, সহায়ক যানবাহন এবং অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী...

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি, ৩ মিটার উঁচু ঢেউয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে ইওয়াতে উপকূলের অদূরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের পর ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডোর জন্য সুনামি...

Recent Comments