Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home ইন্টারন্যাশনাল আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে ‘মিনি ট্রাম্পের’ দলের বড় জয়

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে ‘মিনি ট্রাম্পের’ দলের বড় জয়

অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দল ‘লা লিবার্তা আভাঞ্জা (এলএলএ)’। এ জয়কে দেশের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন মিলেই।

স্থানীয় সময় রোববার প্রায় ৪১ শতাংশ ভোট পেয়ে এলএলএ সিনেটের ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং নিম্নকক্ষের ১২৭টি আসনের মধ্যে ৬৪টি দখল করেছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, জয়ের পর এক প্রতিক্রিয়ায় হাভিয়ের মিলেই বলেছেন, তিনি সংস্কারের পক্ষে অটল থাকবেন এবং এই পার্লামেন্ট হবে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সংস্কারমুখী।

দুই বছর আগে (২০২৩) আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মিলেই। মধ্যবর্তী নির্বাচনে এলএলএ-এর জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার এই প্রেসিডেন্ট অসাধারণ কাজ করছেন।’

প্রেসিডেন্ট নির্বাচনের সময় মিলেইকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস। সেখানে বলা হয়, ক্ষ্যাপাটে আচরণ, সমালোচকদের আক্রমণ ও বেশভূষার কারণে অনেকের কাছে হাভিয়ের মিলেই ‘মিনি ট্রাম্প’ হিসেবে পরিচিত। তিনি নিজেও ট্রাম্পকে অনুসরণ করেন।

সম্প্রতি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন মিলেই। তাঁর সরকারকে ওয়াশিংটন ৪০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে। তখন আর্জেন্টাইনদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে ট্রাম্প বলেছিলেন, যদি মধ্যবর্তী নির্বাচনে মিলেই পরাজিত হন, তাহলে তিনিও আর উদারতা দেখাবেন না।

RELATED ARTICLES

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

Recent Comments