Monday, March 30, 2026
Monday, March 30, 2026
Home ইন্টারন্যাশনাল আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি হারুন সরদার

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি হারুন সরদার

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র’-তে প্রথম পুরস্কার জিতেছেন বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নূর নবী সরদার। দুই কোটি দিরহামের (বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ কোটি ২৯ লাখ) গ্র্যান্ড পুরস্কার জিতে তিনি হয়ে উঠেছেন নতুন কোটিপতি।

আমিরাতের ইংরেজি দৈনিক ‘খালিজ টাইমস’-এর প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (০৩ অক্টোবর) অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের ড্র-তে ০৩৫৩৫০ নম্বর টিকিটটি জিতে নেন শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী বাংলাদেশি ট্যাক্সিচালক হারুন সরদার। গত ১৪ সেপ্টেম্বর তিনি টিকিটটি ক্রয় করেন।

লাইভ ড্র চলাকালীন অনুষ্ঠানের সঞ্চালক রিচার্ড ও বুশরা যখন ‘গোল্ডেন ফোনে’ এই সুখবরটি হারুনকে জানান, তখন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে কেবল বলেন, ‘ওকে, ওকে।’ হারুন জানিয়েছেন, তিনি ১০ জনের সঙ্গে মিলে টিকিটটি কিনেছিলেন এবং পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ করে নেবেন।

২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন হারুন সরদার। গত ১৫ বছর ধরে আবুধাবিকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন তিনি। পরিবার দেশে থাকলেও প্রতি মাসে নিয়মিত বিগ টিকিট কিনতেন ভাগ্য বদলের আশায়। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো তার।

অন্যান্য বিজয়ী

বিগ টিকিটের সেপ্টেম্বর ড্র-তে আরও চারজন অংশগ্রহণকারী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। তারা হলেন- ভারতের শিহাব উমাইর, দুবাই প্রবাসী সিদ্দিক পাম্বলাথ, আবুধাবি প্রবাসী বাংলাদেশি আলি হোসেন আলি এবং পাকিস্তানের আদেল মোহাম্মদ।

‘স্পিন দ্য হুইল’ প্রতিযোগিতা

এই প্রতিযোগিতায় কাতার প্রবাসী রিয়াসের মনোনীত প্রতিনিধি আশিক মোত্তম জিতে নেন ১ লাখ ৫০ হাজার দিরহাম। ভারতের কেরালা রাজ্যের নারী প্রবাসী সুসান রবার্ট জিতেছেন ১ লাখ ১০ হাজার দিরহাম, আবুধাবির আলিমউদ্দিন সোনজা পেয়েছেন ৮৫ হাজার দিরহাম, আর আল-আইনে থাকা বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদও পুরস্কার জিতেছেন।

এছাড়া, শারজাহ প্রবাসী আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী একই ড্র-তে ০২২১১৮ নম্বর টিকিটে একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্র-তে ২ কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড পুরস্কার ঘোষণা করা হবে। পাশাপাশি অক্টোবর মাসজুড়ে প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী পাবেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণবার।

RELATED ARTICLES

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়ালো, এশিয়াজুড়ে শেয়ারবাজারে বড় ধস

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্রতর হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম এবং একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। ইরানের সঙ্গে...

মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে অপেক্ষায় আছে আমাদের সৈন্যরা

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানে আসার অপেক্ষায় আছে তাদের সেনারা। তিনি বলেছেন, তাদের সেনারা প্রস্তুত...

চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান (সেনাপ্রধান) লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়ালো, এশিয়াজুড়ে শেয়ারবাজারে বড় ধস

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্রতর হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম এবং একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। ইরানের সঙ্গে...

মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে অপেক্ষায় আছে আমাদের সৈন্যরা

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানে আসার অপেক্ষায় আছে তাদের সেনারা। তিনি বলেছেন, তাদের সেনারা প্রস্তুত...

দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান, শবেকদর, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন বন্ধ থাকার পর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ...

চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান (সেনাপ্রধান) লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান...

Recent Comments