Tuesday, June 30, 2026
Tuesday, June 30, 2026
Home ইন্টারন্যাশনাল আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের অতর্কিত হামলা, নিহত ৪০০

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের অতর্কিত হামলা, নিহত ৪০০

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কমপক্ষে ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার।

আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের দাবিকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দেশটি বলছে, তারা সোমবার কেবল কাবুল এবং নানগাহার প্রদেশে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে স্থানীয় সময় রাত ৯টায় এই হামলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, হাসপাতালটি দুই হাজার শয্যাবিশিষ্ট। বিমান হামলায় হাসপাতালের বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে।

হামদুল্লাহ ফিতরাত আরও লিখেছেন, দুর্ভাগ্যবশত নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪০০-তে পৌঁছেছে। সেই সঙ্গে আহত হয়েছে ২৫০ জন। বর্তমানে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। তারা আগুন নেভাতে কাজ করছেন এবং মরদেহ উদ্ধারে কাজ চলছে।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার রাতে কাবুল ও নানগারহারে জঙ্গি আস্তানা ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে সুনির্দিষ্ট ও সতর্ক হামলা চালিয়েছে পাকিস্তান। পাক নাগরিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের পরিকাঠামো ধ্বংস করাই ছিল তাদের উদ্দেশ্য। তবে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি বা হাসপাতালে হামলার বিষয়টি তারা অস্বীকার করেছে।

প্রসঙ্গত, গত মাস থেকেই প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সীমান্ত ও সন্ত্রাসবাদ নিয়ে উত্তেজনা তুঙ্গে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান তাদের দেশে হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান একে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা হিসেবে দেখছে।

এর আগে চীনসহ মিত্র দেশগুলোর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সোমবারের এই হামলা নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments