Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Home বিনোদন আইনি জটিলতার মুখোমুখি ইমরান হাশমি ও ইয়ামি গৌতম

আইনি জটিলতার মুখোমুখি ইমরান হাশমি ও ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক : ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত আসন্ন সিনেমা ‘হক’। আর সিনেমাটি মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। শাহ বানো বেগমের আইনগত উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে চলচ্চিত্রটির বিরুদ্ধে আবেদন করে ৭ নভেম্বর নির্ধারিত মুক্তি স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শাহ বানোর পরিবারের পক্ষ থেকে আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন চলচ্চিত্রটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে। পাশাপাশি এই সিনেমায় শরিয়াহ আইনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। শাহ বানো বেগমের জীবন বা ঘটনার চিত্রায়নে নির্মাতারা কোনও অনুমতি নেননি। ইন্দোর হাইকোর্ট খুব শিগগিরই এ আবেদনের শুনানি নেবে বলে জানা গেছে।

আইনজীবী তৌসিফ ওয়ারসি বলেন, ২ ঘণ্টারও বেশি দীর্ঘ এই সিনেমাতে শাহ বানোর জীবনের কোন অংশ কীভাবে দেখানো হবে, তা আমরা জানি না। তাই মুক্তির আগে চলচ্চিত্রের মূল বিষয়বস্তু ও কাহিনি আমাদের সামনে উপস্থাপন করতে হবে।

‘হক’ সিনেমাটির ট্রেলার প্রকাশের পর দর্শকের প্রশংসা পেয়েছিল। কিন্তু মুক্তির পূর্বেই সিনেমাটি ঘিরে বিতর্ক বাড়ছে। এর আগে শাহ বানোর পরিবার চলচ্চিত্রটির মুক্তি থামানোর দাবি জানিয়ে নির্মাতাদের আইনি নোটিশও পাঠিয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়েছিল, শাহ বানোর ব্যক্তিজীবন অনুমতি ছাড়া তুলে ধরা মানহানিক।

 

RELATED ARTICLES

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments