Tuesday, July 21, 2026
Tuesday, July 21, 2026
Home বিনোদন অশ্রুসিক্ত মিস ইউনিভার্স বাংলাদেশে তানজিয়া জামান মিথিলা

অশ্রুসিক্ত মিস ইউনিভার্স বাংলাদেশে তানজিয়া জামান মিথিলা

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডে শুরু হয়েছে ৭৩তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ইতোমধ্যে কয়েক ধাপের প্রতিযোগিতা শেষ হয়েছে। ইভেন্টেগুলো শেষে ৫ম স্থানে মিথিলা।

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) এক পোস্টে সবার ভালোবাসা ও উৎসাহে উচ্ছ্বসিত মিথিলা লিখেছেন, আমি কাঁদছি, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের অমূল্য ৭৩ হাজার ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব বুঝতে পারছি না।

আমার ভালোবাসা ও শ্রদ্ধা রইল আমাদের সব ভক্ত, ভাই-বোন, বন্ধু, আত্মীয়, মাগুরার মানুষ, মডেল সহকর্মী, ছেলে ও মেয়ে সবাইকে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের শুভাকাঙ্ক্ষী, সব গণমাধ্যমের সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, আমার শিক্ষক ও পরামর্শদাতা, বিউটি পেজেন্টপ্রেমী ও অনুসারী, বিশেষ করে আমার আম্মু, বড় আপু এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিমের প্রতি কৃতজ্ঞতা।’

মিথিলা যোগ করেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। এখন কাজ করতে হবে। বাংলাদেশে মুকুট আনতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য!!! মিস ইউনিভার্স।’

মিথিলার মাথায় জয়ের মুকুট দেখতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভোট চাইছেন দেশের অনেক তারকারা। জয়া আহসান, তমা মির্জা, রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়ার মতো তারকারা মিথিলাকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।

চলতি মাসের ২১ তারিখে অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে। সেদিন জানা যাবে ১৩০ প্রতিযোগীদের মধ্যে কার মাথায় মুকুট উঠছে বিশ্বসুন্দরীর মুকুট।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments