Thursday, April 23, 2026
Thursday, April 23, 2026
Home কমিউনিটি অন্টারিও’র ড্রাইভিং পরীক্ষায় বাংলা ভাষার অন্তর্ভুক্তি এমপিপি ডলি বেগমের একটি উদ্যোগ

অন্টারিও’র ড্রাইভিং পরীক্ষায় বাংলা ভাষার অন্তর্ভুক্তি এমপিপি ডলি বেগমের একটি উদ্যোগ

হেলাল সরকার : অন্টারিও পার্লামেন্টে স্বারবোরো সাউথওয়েস্ট এর এমপিপি ও ডেপুটি লিডার অব অফিসিয়াল অপজিশন, ডলি বেগম আগস্ট, ২০২৪ অন্টারিওর ট্রান্সপোরটেশন মিনিস্টার প্রাবমিত সিং সাকারিয়ার কাজে অন্টারিও’র ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য চিঠি লেখেন। তিনি উল্লেখ করেন যে, বহু বাংলাভাষী ইমিগ্রেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য জি১ পরীক্ষায় বাংলা ভাষায় সুযোগের জন্য তাঁকে অনুরোধ করেছেন। যেখানে পৃথিবীর সব অঞ্চলের প্রায় আটাশটি ভাষায় ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেয়া যায় সেখানে ব্যাপক সংখ্যক নতুন বাংলাভাষী ইমিগ্রেন্টদের জন্য তাদের মাতৃভাষায় পরীক্ষা দেয়ার সুযোগ অত্যন্ত যুক্তিযুক্ত। এই সুযোগ তাদের দ্রæত ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করবে যা তাদের চাকুরি পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হবে। এখানে উল্লেখ যে, অন্টারিও ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় নি¤েœ উল্লেখিত ভাষা গুলো ব্যবহার করা যায়- ইংরেজি, ফরাসি, জার্মান, গ্রিক, ইতালিয়ান, ফিনিশ, পোলিশ, পর্তুগিজ, স্প্যানিশ, রুশ, ইউক্রেনীয়, আর্মেনিয়ান, ক্রোয়েশিয়ান, তুর্কি, বাদিনি, কুরমানজি, আরবি, ফার্সি, পাঞ্জাবি, হিন্দি, উর্দু, চীনা (ক্যান্টনিজ), কোরিয়ান, তামিল, সোমালি, ক্রী, ওজি-ক্রী, এবং ওজিবওয়ে।

এখানে ট্রান্সপোর্টেশন মিনিস্টারের কাছে লিখিত তাঁর চিঠির বাংলা অনুবাদ দেয়া হলো।

“আগস্ট ১৪, ২০২৪
অনারেবল মিনিস্টার প্রাবমিত সিং সাকারিয়ার,
মিনিস্ট্রি অব ট্রান্সপোরটেশন, অন্টারিও।
অনারেবল মিনিস্টার সাকারিয়ার,
২০২১ সালের সেন্সাস অনুসারে, অন্টারিও প্রদেশে ৫৪,৯৯০ জন বাংলা ভাষাভাষী আছে যা ২০১৬ সালের সেন্সাস ৪৬,৮১০ থেকে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বাংলা ভাষাভাষী অঞ্চল থেকে ইমিগ্রেশন অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এই দ্রুত-বর্ধনশীল জনগোষ্ঠীর জন্য তাদের ড্রাইভিং শিক্ষা, লিখিত পরীক্ষা এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা পদ্ধতিতে তাদের ভাষায় সুযোগ প্রয়োজন। বাংলা ভাষাভাষীর সংখ্যা বৃদ্ধি সত্তে¡ও, অনেক গুরুত্বপূর্ণ সেবায়, বিশেষ করে অন-রোড ড্রাইভিং পরীক্ষায়, বাংলা ভাষার অনুপস্থিতি রয়েছে। এই প্রেক্ষাপটেই আমি আজ আপনাকে লিখছি, যাতে অন্টারিওর পরিবহন মন্ত্রণালয়ের জি১ পরীক্ষার জন্য প্রস্তাবিত ভাষার তালিকায় বাংলা অন্তর্ভুক্ত করার জন্য। এই গুরুত্বপূর্ণ জনসংখ্যাগত পরিবর্তনকে বিবেচনা করে, পরিবহন মন্ত্রণালয়ের উচিত ভাষার পরিসর প্রসারিত করে বাংলাকে অন্তর্ভুক্ত করা। এটি শুধুমাত্র একটি বৃহৎ ও ক্রমবর্ধমান কমিউনিটির চাহিদা পূরণ করবে না, বরং নতুন ইমিগ্রেন্টদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। জি১ এবং এম১ পরীক্ষাগুলো বাংলায় প্রদান করা হলে, আরও বেশি মানুষ ড্রাইভিং লাইসেন্স পেতে সক্ষম হবে, যা বিভিন্ন খাতে চাকরির জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা। স্কারবোরো, মিসিসাগা এবং অন্যান্য মাল্টিকালচারাল জনসংখ্যা অধ্যুষিত এলাকাগুলো এই পরিবর্তনের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে। ড্রাইভ করার সক্ষমতা চাকরির সম্ভাবনা বৃদ্ধি করতে পারে, বেকারত্ব হ্রাস করতে পারে এবং নতুন ইমিগ্রেন্টদের লেবার মার্কেটে অন্তর্ভুক্তি সহজতর করতে পারে। এই পরিবর্তন বাংলা ভাষাভাষী ব্যক্তিদের আরও বেশি করে অর্থনীতিতে অবদান রাখতে এবং তাদের পরিবারকে সমর্থন করতে সক্ষম করবে।

আমি বিশ্বাস করি, আপনার মন্ত্রণালয় এবং সরকার প্রত্যেক ব্যক্তিকে চাকরি পাওয়ার সুযোগ প্রদান এবং তাদের দক্ষতাকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিবর্তন হাজার হাজার অন্টারিওবাসীর জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং প্রভিন্সের নাগরিকদের জন্য ডাইভারসিটি এবং সুযোগ প্রাপ্যতার প্রতি প্রভিন্সের প্রতিশ্রুতি দৃঢ় করবে।”

RELATED ARTICLES

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : এবারই প্রথম কোন চন্দ্র অভিযানে গিয়েছেন একজন কানাডিয়ান নভোচারী। সেই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর্টেমিস-২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জার্মানির শোধনাগারে রাশিয়া তেলের প্রবাহ বন্ধ করে দিচ্ছে: বার্লিন

অনলাইন ডেস্ক : জার্মানি জানিয়েছে, তাদের একটি শোধনাগারে তেল প্রবাহের পাইপলাইন বন্ধ করে দিতে যাচ্ছে রাশিয়া। মস্কোর রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসনেফ্ট তাদের জার্মান শাখার...

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়: ইরান

অনলাইন ডেস্ক : যুদ্ধ শুরুর পর ইরান বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া পুরো বিশ্বে অস্থিতরা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সুস্পষ্ট...

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

অনলাইন ডেস্ক : ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল স্টেশন, বিভিন্ন রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ প্রায় ৪০টি এলাকায় ৫জি সেবা চালু করা হয়েছে। এছাড়াও...

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপা‌নি ব‌্যবসায়ীরা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আজ (বুধবার) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাপানের ৩০ জন...

Recent Comments