Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ

অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ

অনলাইন ডেস্ক : ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ করছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত শুক্রবার ব্রাসেলসে ইইউ’র সদস্যরাষ্ট্রগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ইইউ’র কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রিজ করা এই অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যয় করা হবে। আগামী ২০২৬ ও ২০২৭ সালে ইউক্রেনের জাতীয় বাজেটে সহায়াতাও দেওয়া হবে এই অর্থ থেকে। ইইউ’র সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ এবং ২০২৭ সালে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে এই ফ্রিজ করা অর্থ থেকে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ হিসেবে প্রদান করা হবেচ।

তবে এক্ষেত্রে ইউক্রেনকে একটি শর্ত পালন করতে হবে। সেটি হলো রাশিয়া যদি দেশটিকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়, তাহলে ইউক্রেনও কিস্তির ভিত্তিতে রাশিয়াকে এই অর্থ বুঝিয়ে দেবে।

আগামী ১৮ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে দাপ্তরিকভাবে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইইউ কর্মকর্তারা।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিলো ইইউ। ২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর করার পর রাশিয়ার প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত অর্থ ও সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছিল ইইউ। এতদিন প্রতি ছয় মাস পর পর সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতো। তবে শুক্রবারের বৈঠকের পর আর এমন বৈঠকের প্রয়োজন হবে না।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া এসভিরিদেঙ্কো ইইউ’র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, “ন্যায়বিচার এবং জবাবদিহিতার বিবেচনায় এটি একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। ইইউ’র এ সিদ্ধান্ত ক্ষতিপূরণ ঋণ ব্যবস্থার ভিত্তিকে শক্তিশালী করবে এবং রুশ বাহিনী কী পরিমাণ ধ্বংসযজ্ঞ আমাদের দেশে চালিয়েছে, তা রাশিয়াকে অনুভব করাবে।”

শুক্রবারের বৈঠক শেষে ইইউর বর্তমান প্রেসিডেন্ট এবং ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফানি লোস এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, তবে তিনি আশা করছেন যে ১৮ ডিসেম্বরের বৈঠকে এসব চ্যালেঞ্জ কেটে যাবে।

এদিকে ইইউ’র এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, “ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থ-সম্পদ চুরির নতুন উপায় বের করেছে।”

সূত্র : রয়টার্স

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments