Sunday, July 5, 2026
Sunday, July 5, 2026
Home ইন্টারন্যাশনাল অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

অনলাইন ডেস্ক : সংসদে অনাস্থা ভোটে হেরে রোমানিয়ার ইউরোপীয় ইউনিয়নপন্থী (ইইউ) জোট সরকারের পতন ঘটেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়ায় ভেঙে পড়েছে দেশটির সরকার। এর ফলে দেশটিতে বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দীর্ঘ বিতর্কের পর অনুষ্ঠিত ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ২৮১ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন। বিপরীতে প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে মাত্র চারটি।

এর আগে, গত সপ্তাহে রোমানিয়ার বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি) এবং কট্টর ডানপন্থী বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ইউনিটি অব রোমানিয়ান্স’ (এইউআর) এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। গত এপ্রিলের শেষের দিকে পিএসডি জোট সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেয়।

ভোটাভুটির সময় বোলোজানের মধ্য-ডানপন্থী দল ন্যাশনাল লিবারেল পার্টি (পিএনএল), জোট সঙ্গী ‘সেভ রোমানিয়া ইউনিয়ন’ এবং হাঙ্গেরীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দল ইউডিএমআরের সদস্যরা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

দেশটিতে বর্তমানে আগাম নির্বাচনের সম্ভাবনা কম থাকলেও রাজনৈতিক এই অস্থিরতায় আর্থিক বাজার নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বুখারেস্ট ইইউর সবচেয়ে বড় বাজেট ঘাটতি কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান টালমাটাল পরিস্থিতিতে তা কতটা রক্ষা করতে পারবে, সেটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। মঙ্গলবার ভোটের আগেই ইউরোর বিপরীতে রোমানিয়ার মুদ্রা ‘লেউ’র মান রেকর্ড পরিমাণে পড়ে যায়।

১০ মাস আগে ক্ষমতায় আসা এই জোট সরকারের মূল লক্ষ্য ছিল নির্বাচনের মাধ্যমে কট্টর ডানপন্থীদের উত্থান ঠেকানো। সরকার বাজেট ঘাটতি কমানোর কাজও শুরু করেছিল। এর ফলে দেশটি আন্তর্জাতিক রেটিংয়ে বড় ধরনের অবনমন থেকে অল্পের জন্য বেঁচে যায়।

কিন্তু দেশটির সোশ্যাল ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়া ইইউ-পন্থী সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা প্রায় অসম্ভব। সরকারের কৃচ্ছ্রসাধন নীতির ফলে সাধারণ ভোটার ও প্রভাবশালী মহলে ক্ষোভ সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী বোলোজানের সঙ্গে দলটির বারবার টানাপোড়েন তৈরি হয়েছে। এছাড়া কট্টর ডানপন্থীদের জনপ্রিয়তার চাপে নিজেদের সমর্থন হারানোর ভয়ে ছিল পিএসডি। তবে জনমত জরিপ অনুযায়ী, বোলোজানই বর্তমান ক্ষমতাসীন জোটের সবচেয়ে জনপ্রিয় নেতা।

এদিকে, অনাস্থা প্রস্তাবকে ‘নিন্দনীয় ও কৃত্রিম’ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বোলোজান। ভোটের আগে তিনি বলেচিলেন, মনে হচ্ছে এটি এমন সব মানুষ লিখেছে; যারা প্রতিদিন সরকারের অংশ ছিল না এবং কোনও সিদ্ধান্তে অংশ নেয়নি।

তিনি বলেন, আমি বিশাল চাপের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। আমি জানতাম নাগরিকরা আমাকে হাততালি দেবে না। কিন্তু আমি দেশের জন্য যা জরুরি এবং প্রয়োজনীয় ছিল তাই করেছি। কেউ কি বলতে পারেন আগামীকাল থেকে রোমানিয়া কীভাবে চলবে? আপনাদের কি কোনও পরিকল্পনা আছে?”

সরকারের পতন ঘটায় দেশটির মধ্যপন্থী প্রেসিডেন্ট নিকুসোর দান নতুন প্রধানমন্ত্রী মনোনীত করবেন। ধারণা করা হচ্ছে, তিনি দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবেন এবং বোলোজানের দলের অন্য কোনও নেতা বা কোনও টেকনোক্র্যাটের অধীনে চার দলীয় ইইউ-পন্থী জোটটি পুনর্গঠনের চেষ্টা করবেন।

যদিও সোশ্যাল ডেমোক্র্যাটরা প্রধানমন্ত্রী পরিবর্তন করা হলে আবারও জোটে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে বোলোজানের দল পিএনএল এখন পর্যন্ত দলটির সঙ্গে পুনরায় কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। দলের কিছু জ্যেষ্ঠ নেতা সমঝোতার পক্ষে মত দিয়েছেন।

পিএসডি নেতা সোরিন গ্রিনডানু সাংবাদিকদের বলেছেন, অনাস্থা ভোটের পরও জীবন থেমে থাকে না। আমরা মোটামুটি এই জোটই বজায় রাখতে চাই। তিনি বোলোজানকে একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার পরামর্শ দেন এবং প্রেসিডেন্ট এই বিষয়ে পিএসডির সাথে আলোচনা করবেন বলে প্রত্যাশা করেছেন।

সূত্র: আল জাজিরা।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments