Friday, March 27, 2026
Friday, March 27, 2026
Home বিনোদন ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা

৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক : আট বছরের দীর্ঘ বিরতির পর খুব শিগগিরই হয়তো পর্দায় ফিরতে চলেছেন আনুশকা শর্মা। বলিউডে কান পাতলে নাকি এমনটিই শোনা যাচ্ছে। তবে এবার কোনো চেনা ঘরানায় নয়, বরং ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির হাত ধরে সম্পূর্ণ ভিন্ন এক লুকে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

এটি হতে যাচ্ছে আনুশকার ক্যারিয়ারের প্রথম তেলুগু সিনেমা। শুধু তা-ই নয়, একটি বিগ-বাজেট সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান ঘরানার এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণের মেগাস্টার আল্লু অর্জুনকে। অ্যাটলির এই প্রজেক্ট মানেই যে তারকাসমাবেশ, তার প্রমাণ আবারও মিলল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই সিনেমাটি কেবল আনুশকা আর আল্লু অর্জুনের রসায়নেই সীমাবদ্ধ থাকছে না। এতে থাকছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুর। তবে সবচেয়ে বড় ‘টুইস্ট’ হচ্ছে রাশমিকা মান্দানার চরিত্রটি। মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে এই প্রথম পর্দায় তাকে এক দুর্ধর্ষ খলনায়িকার ভূমিকায় দেখা যেতে পারে। অন্যদিকে, আল্লু অর্জুনকে দেখা যাবে একাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা।

উল্লেখ্য, ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবির ব্যর্থতার পর আনুশকা নিজেকে সিনেমা থেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বকে সময় দিতে গিয়ে পার করেছেন দীর্ঘ আটটি বছর। মাঝে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে কাজ করলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে দক্ষিণী পরিচালকের এই মেগা প্রজেক্ট আনুশকার ক্যারিয়ারের জন্য একটি ‘গেম চেঞ্জার’ হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

RELATED ARTICLES

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দোহায় শাকিরার কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে অস্থির পরিস্থিতির কারণে আগামী ১ এপ্রিল কাতারের দোহায় শাকিরার যে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে...

৮ বছর পর ফিরছেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের বিরতির পর আবারও রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন—একেবারেই ভিন্ন ধাঁচের একটি...

২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির ফ্ল্যাট এখনো খালি, থাকতে চান না কেউ

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘ভূত’ মুক্তির দুই দশকের বেশি সময় পেরিয়ে গেছে। তবে সিনেমাটির শুটিং হওয়া একটি ফ্ল্যাট এখনো খালি পড়ে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

১৬৫ বছরের ঐতিহ্য ভেঙে মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর থাকবে। মার্কিন ট্রেজারি বিভাগ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো...

৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক : আট বছরের দীর্ঘ বিরতির পর খুব শিগগিরই হয়তো পর্দায় ফিরতে চলেছেন আনুশকা শর্মা। বলিউডে কান পাতলে নাকি এমনটিই শোনা যাচ্ছে। তবে...

শিশুদের ক্ষতি ও সোশ্যাল মিডিয়া আসক্তি তৈরির দায়ে মেটা ও গুগলকে ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা

অনলাইন ডেস্ক : শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির দায়ে প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত করে ৬০ লাখ মার্কিন...

যুদ্ধের মধ্যে তেলের রপ্তানি বাড়িয়ে দিনে ১৪ কোটি ডলার আয় করছে ইরান

অনলাইন ডেস্ক : যুদ্ধের মধ্যেও ইরান তেলের রপ্তানি থেকে বিশাল অর্থ উপার্জন করছে। হরমুজ প্রণালী ব্যবহার করতে পারা একমাত্র বড় রপ্তানিকারক দেশ হওয়ায় আন্তর্জাতিক...

Recent Comments