Tuesday, March 10, 2026
Tuesday, March 10, 2026
Home ইন্টারন্যাশনাল ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণ ভাণ্ডার, পরিশোধ করা যাবে পাকিস্তানের সব বৈদেশিক ঋণ

৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণ ভাণ্ডার, পরিশোধ করা যাবে পাকিস্তানের সব বৈদেশিক ঋণ

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা এলাকায় স্বর্ণের বিশাল মজুতের সন্ধান পাওয়া গেছে। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর। সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, গত সোমবার (৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে হানিফ গহর জানান, স্বর্ণের এই রেকর্ড মজুত দিয়ে পাকিস্তানের সব বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য যথেষ্ট। বিষয়টি এরই মধ্যে দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে অবহিত করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকেও।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে, ২০২৫ সালের জুন নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণ ২৮৬ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৮০.৬ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি) দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।

গহর আরও বলেন, স্বর্ণ উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে।

RELATED ARTICLES

ইরান যুদ্ধে ইউরোপের জ্বালানিঝুঁকি স্পষ্ট : ইইউ

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইউরোপের জ্বালানি নির্ভরতার ঝুঁকি স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১০ মার্চ) প্যারিসে একটি...

ইরানে ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে আজ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : দশদিন আগে যুদ্ধ শুরুর পর আজ (মঙ্গলবার) ইরানের ওপর ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই...

শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে, পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মধ্যপ্রাচ্য সংকটে দেশের বাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী ডলারের দাম

অনলাইন ডেস্ক : প্রায় দেড় বছর স্থিতিশীল থাকার পর দেশের বৈদেশিক মুদ্রাবাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী হয়েছে মার্কিন ডলারের দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, আগাম এলসির দায়...

ইরান যুদ্ধে ইউরোপের জ্বালানিঝুঁকি স্পষ্ট : ইইউ

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইউরোপের জ্বালানি নির্ভরতার ঝুঁকি স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১০ মার্চ) প্যারিসে একটি...

ইরানে ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে আজ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : দশদিন আগে যুদ্ধ শুরুর পর আজ (মঙ্গলবার) ইরানের ওপর ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই...

শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে, পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের...

Recent Comments