Friday, March 6, 2026
Friday, March 6, 2026
Home ইন্টারন্যাশনাল ৫ বছর পর ফের চালু হলো চীন-ভারত সরাসরি ফ্লাইট

৫ বছর পর ফের চালু হলো চীন-ভারত সরাসরি ফ্লাইট

অনলাইন ডেস্ক : পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু হলো চীন ও ভারতের মধ্যে। রোববার (২৬ অক্টোবর) ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। ইউ জিং লিখেছেন, বাস্তবেই চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগো এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রোববার কলকাতা থেকে চীনের গুয়াংঝুর উদ্দেশ্যে যাত্রা করেছে। এর পাশাপাশি, আগামী ৯ নভেম্বর থেকে সাংহাই-নয়াদিল্লি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল শুরু হবে। নতুন এই রুটগুলো পুনরায় বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

চলতি মাসের শুরুতে ইন্ডিগো এয়ারলাইন্স ঘোষণা করেছিল যে, ২৬ অক্টোবর থেকে তাদের এয়ারবাস এ৩২০নিও কলকাতা ও গুয়াংঝুর মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে। পরে তারা ১১ অক্টোবর নিশ্চিত করে যে, দুই দেশের যোগাযোগ আরও জোরদার করতে ১০ নভেম্বর থেকে দিল্লি ও গুয়াংঝুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট শুরু হবে।

উল্লেখ্য, করোনা মহামারি এবং ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল। এই ঘটনার জেরে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক ব্যাহত হয়। গত অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর টহল ব্যবস্থার বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর পর উত্তেজনা কিছুটা শিথিল হয়, যা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার টর্পেডো ছুড়লো যুক্তরাষ্ট্র, ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি যুদ্ধের সময় একটি জাহাজকে আঘাত করেছে। ভারত মহাসাগরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ...

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার টর্পেডো ছুড়লো যুক্তরাষ্ট্র, ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি যুদ্ধের সময় একটি জাহাজকে আঘাত করেছে। ভারত মহাসাগরে...

Recent Comments