Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home কানাডা ৩ লাখ স্বাক্ষর সংগ্রহে আশাবাদী কানাডাপন্থী পিটিশন গ্রুপ

৩ লাখ স্বাক্ষর সংগ্রহে আশাবাদী কানাডাপন্থী পিটিশন গ্রুপ

অনলাইন ডেস্ক : আলবার্টার প্রো-কানাডা পিটিশন গ্রুপ আশা প্রকাশ করেছে যে তারা প্রদেশে প্রায় তিন লাখ স্বাক্ষর সংগ্রহ করতে পারবে।
“ফরএভার কানাডিয়ান গ্রুপ” এখনো পর্যন্ত কতগুলো স্বাক্ষর হয়েছে তার কোনো আনুষ্ঠানিক হিসাব দেয়নি, তবে তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে পাঁচ লাখেরও বেশি ভিউ হয়েছে এবং ৪,০০০ নিবন্ধিত স্বাক্ষর সংগ্রাহক ও ৩,০০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন।

তাদের চালু করা নাগরিক-উদ্যোগে আনা পিটিশনের জন্য আগামী ২৮শে অক্টোবরের মধ্যে প্রায় ৩ লাখ স্বাক্ষর প্রয়োজন। এই পিটিশনটি প্রাক্তন প্রগ্রেসিভ কনজারভেটিভ মন্ত্রী টমাস লুকাসজুকের উদ্যোগে করা হয়েছে। এতে নাগরিকদের জিজ্ঞেস করা হচ্ছে: “আপনি কি একমত যে আলবার্টা কানাডার অংশ হিসেবেই থাকবে?”

গত জুলাইয়ের শেষে আলবার্টার প্রধান নির্বাচন কর্মকর্তা এটির অনুমোদন দেন।

লুকাসজুক বলেন, “আমাদের সঙ্গে এখানে ফেডারেল কনজারভেটিভ, লিবারেল এবং এনডিপি— সবাই একই টেবিলে বসেছে। একজন প্রাক্তন রাজনীতিবিদ হিসেবে আমি বলব, এটা অভ‚তপূর্ব।”

তিনি আরও বলেন, “আপনি সাধারণত এটা কখনো দেখবেন না। এটা একধরনের আন্দোলন, তবে আমাদের মূল লক্ষ্য হলো তিন লাখ স্বাক্ষর সংগ্রহ করা, আর কিছু নয়।”

গ্রæপটি বলছে, তারা প্রতি কয়েক সপ্তাহ পরপর স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়াটি হালনাগাদ করবে, যাতে মোট স্বাক্ষরের একটি চলমান হিসাব রাখা যায়। সূত্র : সিটিভি নিউজ

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

Recent Comments