Sunday, December 14, 2025
Sunday, December 14, 2025
Home খেলাধুলা ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সবশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের যে দীর্ঘ খরা চলছিল, শেখ মোরসালিনের একমাত্র গোলে অবশেষে তার অবসান হলো। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নিল বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার শেখ মোরসালিন। হামজা চৌধুরী ও সমিত সোমদের দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারত আর ম্যাচে ফিরতে পারেনি।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলে আসা ভারতের বিপক্ষে জয়ের অপেক্ষার অবসান ঘটালো লাল-সবুজের দল।

RELATED ARTICLES

দুই গোল মেশিনের মহারণ দেখার অপেক্ষায় ফ্রান্স কোচ

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে একই গ্রুপে পড়ার পর থেকেই কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হলান্ডের লড়াই দেখার অপেক্ষায় আছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশাম। শুক্রবার...

একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচে দুটি ট্রফি অপেক্ষা করছিল লিওনেল মেসিদের জন্য। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে জিতে প্রথমটি বাগিয়ে নিয়েছে ইন্টার মায়ামি।...

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সোমবার রাতে রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের সামনে দাঁড়িয়েছে পর্তুগাল। টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে ফাইনালে অস্ট্রিয়ার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ...

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ...

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

অনলাইন ডেস্ক : সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের (ইউএন) একটি শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮...

ফুটবলের রাজার সঙ্গে বলিউডের রাজার সাক্ষাৎ

বিনোদন ডেস্ক : ভারতে লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত সফরের সূচনা হলো ফুটবলের পীঠস্থান কলকাতা দিয়ে। শুক্রবার ‘গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫’-এর প্রথম দিনেই সাক্ষী থাকল...

Recent Comments