Tuesday, March 3, 2026
Tuesday, March 3, 2026
Home ইন্টারন্যাশনাল ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করছে অস্ট্রেলিয়া। আগামী ১০ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। অনলাইনের ক্ষতিকর কনটেন্ট, সাইবার বুলিং, গ্রুমিং ও অস্বাস্থ্যকর আচরণ থেকে সুরক্ষা দেয়ার উদ্দেশ্যেই বিশ্বের প্রথম দেশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। খবর বিবিসির।

দেশটির সরকার জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, থ্রেডস, রেডিট, এক্স (পূর্বের টুইটার), কিক এবং টুইচসহ ১০টি প্ল্যাটফর্মে ১৬ বছরের নিচে কেউ নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। পাশাপাশি বর্তমানে থাকা ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট বন্ধ বা মুছে ফেলতে হবে। এই নিয়ম না মানলে প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনতে হবে।

জানা গেছে, বয়স যাচাইয়ের জন্য কোম্পানিগুলোকে ‘যৌক্তিক প্রযুক্তিগত ব্যবস্থা’ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো পদ্ধতি উল্লেখ না করলেও সম্ভাব্য সমাধান হিসেবে সরকারি পরিচয়পত্র দিয়ে বয়স যাচাই, চেহারা ও কণ্ঠ শনাক্তকরণ এবং অনলাইন আচরণের ভিত্তিতে বয়স নির্ধারণের প্রযুক্তির কথা বলা হচ্ছে। তবে ব্যবহারকারীর নিজস্ব বয়স ঘোষণা বা বাবা-মায়ের অনুমতির ওপর নির্ভর করা যাবে না।

মেটা ইতোমধ্যেই ঘোষণা করেছে আগামী ৪ ডিসেম্বর থেকে তারা অস্ট্রেলিয়ান কিশোরদের অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করবে। ভুলভাবে অ্যাকাউন্ট বন্ধ হলে সরকার-স্বীকৃত আইডি বা ভিডিও সেলফির মাধ্যমে বয়স যাচাই করা যাবে। তবে অন্যান্য প্ল্যাটফর্ম এখনো সুনির্দিষ্ট পরিকল্পনা জানায়নি।

অন্যদিকে এই সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে প্রশ্নও উঠেছে। সমালোচকরা বলছেন, এই নিষেধাজ্ঞা শিশুদের অনলাইন ঝুঁকি কমাতে সক্ষম নাও হতে পারে। কারণ গেমিং প্ল্যাটফর্ম, ডেটিং অ্যাপ বা এআই চ্যাটবটগুলো এতে অন্তর্ভুক্ত হয়নি। অনেক কিশোর ইতোমধ্যেই ভুয়া বয়স দিয়ে, ভিপিএন কিংবা বিকল্প অ্যাপ ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়ানোর উপায় খুঁজছে।

তবে অস্ট্রেলিয়া সরকার বলছে, এটি শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশটির যোগাযোগমন্ত্রী অ্যানিকা ওয়েলস বলেন, ‘শুরুতে এই কাজ নিখুঁত হবে না, কিছুটা বিশৃঙ্খলাও দেখা দিতে পারে। তবে বড় সংস্কারগুলো এমনই হয়।’

RELATED ARTICLES

ইরান যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কায় তেলের দামে লাফ, বড় ধস শেয়ারবাজারে

অনলাইন ডেস্ক : ‘ইরানকে ঘিরে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের পর বিশ্ববাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ সামরিক...

বেকায়দায় পড়ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : দখলদার ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খোশমেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ। কখনো...

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

অনলাইন ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত ধনকুবেররা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় বিনোদন জগতের একাধিক তারকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু...

ইরান যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কায় তেলের দামে লাফ, বড় ধস শেয়ারবাজারে

অনলাইন ডেস্ক : ‘ইরানকে ঘিরে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের পর বিশ্ববাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ সামরিক...

বেকায়দায় পড়ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : দখলদার ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খোশমেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ। কখনো...

পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

Recent Comments