Sunday, December 14, 2025
Sunday, December 14, 2025
Home ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার

হিউম্যান রাইটস ওয়াচকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার

অনলাইন ডেস্ক : রাশিয়ান কর্তৃপক্ষ শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে “অবাঞ্ছিত সংস্থা” হিসেবে ঘোষণা করেছে। ২০১৫ সালের আইনে এ ধরনের লেবেল যুক্ত হলে সংস্থার সঙ্গে যুক্ত থাকা বা সহযোগিতা করাই অপরাধ হিসেবে গণ্য হয়।

এই সিদ্ধান্তের ফলে মানবাধিকার সংস্থাটিকে রাশিয়ায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। পাশাপাশি যেসব ব্যক্তি বা সংগঠন তাদের সঙ্গে কাজ করবে বা সমর্থন দেবে, তারাও আইনের আওতায় বিচারের মুখোমুখি হতে পারে।

হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিওঁ এক বিবৃতিতে বলেন, “গত তিন দশকের বেশি সময় ধরে আমরা সোভিয়েত-পরবর্তী রাশিয়ায় মানবাধিকার রক্ষায় কাজ করে আসছি। আমাদের কাজের ধরন অপরিবর্তিত; তবে যা নাটকীয়ভাবে বদলে গেছে তা হলো রুশ সরকারের কর্তৃত্ববাদী নীতি, দমন-পীড়নের মাত্রা এবং ইউক্রেনে তাদের বাহিনীর সংঘটিত যুদ্ধাপরাধের পরিধি।”

রুশ প্রসিকিউটর জেনারেলের এই সিদ্ধান্তকে ক্রেমলিন-বিরোধী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর চলমান দমন-পীড়নের সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এ দমননীতি আরও তীব্র হয়েছে।

এদিকে একই দিনে আরেক বিবৃতিতে প্রসিকিউটর জেনারেলের দপ্তর জানায়, নারীবাদী পাঙ্ক ব্যান্ড পুসি রায়টকে ‘চরমপন্থী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: এপি

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ...

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

অনলাইন ডেস্ক : ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত। দেশটির নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় এই নাগরিকত্ব দেয়া হয়েছে। এর মধ্যে ভারতের ওড়িশা রাজ্যে ৩৫...

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ

অনলাইন ডেস্ক : বেলারুশের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর দেশটি ১২৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নোবেল শান্তি পুরস্কার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ...

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ...

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

অনলাইন ডেস্ক : সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের (ইউএন) একটি শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮...

ফুটবলের রাজার সঙ্গে বলিউডের রাজার সাক্ষাৎ

বিনোদন ডেস্ক : ভারতে লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত সফরের সূচনা হলো ফুটবলের পীঠস্থান কলকাতা দিয়ে। শুক্রবার ‘গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫’-এর প্রথম দিনেই সাক্ষী থাকল...

Recent Comments